-
কে রাঙালো
মাহমুদ হায়াতকে রাঙালো ঠোঁট দুটো তোর
টিপটা অমন করে,
মেঘে ঢাকা তারার আকাশ
ছটফটিয়ে মরে।চলায়-বলায় কাব্যকলা
নূপুর রাঙা পায়,
নদীর মতো ছল-ছলিয়ে
ঢেউ ওঠে তোর গায়।ধানিরঙা চুল ওড়ে তোর
শাড়ির আঁচল খোলা,
আঁধার রাতে বিজলি যেন
আচমকা দেয় দোলা।হেসে উঠিস ঠিক যখনই
শুকনো মরু হাসে,
তোর ছোঁয়াতেই মরানদী
দুকুল জলে ভাসে।2 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan


আপনার লেখা “মেঘে ঢাকা তারার আকাশ” কথাটুকু যেন চোখের সামনে এক অপূর্ব মায়াবী দৃশ্যের অবতারণা করে, যা আমি ভীষণ উপভোগ করেছি। এমন মিষ্টি অনুভূতির প্রকাশে ছন্দ ও শব্দের মেলবন্ধন আপনার ভাবনার গভীরতাকেই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। আশা করি, আপনার কলমের এমন সাবলীল জাদুতে আগামী দিনে আরও সুন্দর সব সৃষ্টি আমাদের উপহার দেবেন।