Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months ago

    হাতছানী
    মাহমুদ হায়াত

    হাতছানী দেয় অখিল আকাশ
    ধুসর কেয়া বন,
    মন উড়ে যায় পাখির মতো
    মনটা সমীরণ।

    হাতছানি দেয় কৃষাণ দুপুর
    ছেলেবেলার ট্রেন,
    মন ছুঁয়ে যায় সুরের মতো
    মনটা বিটোফেন।

    হাতছানী দেয় সবুজ পাহাড়
    ধূসর কাঁদা-মাটি,
    মন ছুটে যায় নদীর মতো
    মনটা জীয়ন-কাঠি।

    হাতছানি দেয় শাপলা শালুক
    ফসল ভরা মাঠ,
    মন ভেসে যায় মেঘের মতো
    মনটা সবুজ পাঠ।

    4
    4 Comments
    • প্রকৃতির প্রতি এই গভীর ভালোবাসা মন ছুঁয়ে গেলো।

    • আপনার লেখা ‘মন উড়ে যায় পাখির মতো’ লাইনটি পাঠকদের মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি তৈরি করে। আপনি অসাধারণ ছন্দে প্রকৃতির প্রতি যে মমতা ফুটিয়ে তুলেছেন, তা বজায় রেখে নিয়মিত কলম চালিয়ে যাবেন বলে আশা রাখি।

    • প্রকৃতির হাতছানিতে মন যেন ফিরে পায় শৈশবের সবুজ ঠিকানা…..🤍🖤

    • আপনার লেখা এই ‘মনটা সমীরণ’ লাইনটা বেশ দারুণ লেগেছে, একদম মনে প্রশান্তি এনে দেয়। ছোটবেলার সেই দিনগুলোর কথা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই লেখায়। আপনি সময় করে অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট দিয়েন, তাহলে আমাদের গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।

Skip to toolbar