Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months ago

    ‘মৃতসাগর’
    মাহমুদ হায়াত
    তখন ঢেউ ঢেউ আকাশ ছাঁদের উপর,
    উটের ক্যারাভেনে ঘুম চোখে ফেরে ক্লান্ত মুসাফির।
    ভাটফুল ঠোঁটে বুকের কার্নিশে জমা নির্জন রাত,
    নিজের মধ্যে হেঁটে হেঁটে ক্লান্ত সমুদয় নদী।
    দুটো ঘুমশালিক এক পায়ে দাঁড়ানো,
    গল্পের শেষে তারার আলিম্পন টিপ্পনী কাটে
    খড়কুটো ঠোঁটে পাখিবেলা শেষ হয়।
    ঝোপ ঝোপ দুধারে ফোটা রডোডেনড্রোন।
    বিরান মাঠ, একলা বাউল উদাস উদাস পিছুটান।

    বুকের উঠোনে ‘মৃতসাগর’ চাইলেই ভাসতে পারো।

    4
    5 Comments
    • সহজে বোঝা যায় না, কিন্তু পড়তে ভালো লাগে—এই কবিতাটা তেমনই।

    • ‘বুকের উঠোনে মৃতসাগর চাইলেই ভাসতে পারো’—এই লাইনটির গভীর অনুভব আমাকে ভীষণ মুগ্ধ করেছে, আর আপনার এই চমৎকার লেখাটি পাঠকদের মনে এক শান্ত আবেশ ছড়িয়ে দিক—এটাই একান্ত কামনা করি।

    • নির্জনতার বিস্তীর্ণ প্রান্তরে আত্মমগ্ন মনই যেন নিজের ভেতর এক অদ্ভুত সাগর আবিষ্কার করে…..🤍🖤

    • Mahmud Hayat, আপনার লেখা এই কবিতার শব্দগুলো একদম অন্যরকম একটা ঘোর তৈরি করে দিল। এত সুন্দর আর ছিমছাম অনুভূতির বর্ণনা খুব একটা সচরাচর চোখে পড়ে না।

Skip to toolbar