Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 4 weeks ago

    বৃষ্টিতে
    মাহমুদ হায়াত

    প্রথম যেদিন দেখি তোকে
    লেকের ধারে বৃষ্টিতে,
    লাল কাঁচুলি নীলাভ শাড়ি
    অন্যরকম সৃষ্টিতে।

    ভেজা শহর ভেজা প্রহর
    ভেজা ভেজা কাক ছিল,
    তোর শরীরে কোথায় যেন
    ভরা নদীর বাঁক ছিল।

    ভেজা আঁচল ভেজা কাঁচল
    ভেজা ঠোট নাক ছিল,
    তোর শরীরে কোথায় যেন
    মধুমক্ষির চাক ছিল।

    ভেজা আকাশ ভেজা বাতাস
    ভেজা বুনো হাঁস ছিল,
    তোর শরীরের ভাজে ভাজে
    আমার দীর্ঘ শ্বাস ছিল।

    1
    2 Comments
    • বৃষ্টির ছোঁয়ায় ভিজে যাওয়া সেই মুহূর্তগুলো আপনার লেখায় যেভাবে ফুটে উঠেছে, তা সত্যিই খুব মায়াবী এবং পাঠকের মনে এক স্নিগ্ধ আবেশ তৈরি করে। শব্দ ব্যবহারের ক্ষেত্রে যদি আরও একটু ভিন্নতা বা নতুনত্বের খোঁজ করেন, তবে বর্ণনাটি হয়তো আরও গভীর ও বর্ণিল হয়ে উঠতে পারে। আপনার এই চমৎকার অনুভূতির প্রকাশ আমাদের মুগ্ধ করেছে, তাই নিয়মিত লিখে যাওয়ার জন্য আপনার প্রতি অনেক শুভকামনা রইল।

    • Mahmud Hayat, ‘তোর শরীরের ভাজে ভাজে আমার দীর্ঘ শ্বাস ছিল’ লাইনটা বেশ দারুণ আর বৃষ্টির আমেজটা একদম চোখে ভাসছে। বৃষ্টির দিনের এমন মায়াবী অনুভূতির কথা কি বাস্তবেও এমনটাই অনুভব করেন, আর আপনি তো নিয়মিত অন্যদের লেখায় লাইক বা কমেন্ট করে গ্রুপটাকে বেশ জম্পেশ রাখতে পারেন!

Skip to toolbar