Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 3 weeks ago

    শরত
    মাহমুদ হায়াত
    শাদার ভেতর কোথাও যেন নীলের লুকোচুরি…
    দূরে কিছু একটা ছিল, এখন আর মনে পড়ে না।
    ভোরের গন্ধে কে যেন অদৃশ্য হয়ে যায় ধীরে,
    মেঘের নিচে নড়েচড়ে ওঠে নামহীন কোনো বিকেল।
    জলের ওপারে হয়তো কেউ, অথবা শুধু তার ছায়া,
    হাওয়ায় ভেসে আসে সেইসব সন্ধ্যা ,
    শরৎ যেন অস্পষ্ট এক জানালার মতো,
    যার ওপাশে আলো ছিল কি অন্ধকার
    আজও ঠিক বোঝা যায় না।

    2
    4 Comments
    • শরতের নীল-সাদা মায়ায় হারিয়ে যাওয়া স্মৃতিগুলো যেন আলো-অন্ধকারের ওপারে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ বিকেল…..🖤

    • আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মায়াবী বিকেল 😊🩵

    • “শরৎ যেন অস্পষ্ট এক জানালার মতো”- লাইনটা পড়ে বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আপনি যদি একটু সময় করে অন্য সবার লেখায় লাইক বা কমেন্ট করতেন, তবে আমাদের এই গ্রুপটা আরও অনেক প্রাণবন্ত হয়ে উঠত।

    • MAHMUD HAYAT, আপনার লেখাটির প্রতিটি ছত্রে মিশে থাকা অস্পষ্ট মায়ার আবেশ এবং শরতের বিষণ্নতাকে যে গভীর অনুভূতির সাথে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই ভীষণ হৃদয়স্পর্শী, আর আমার মনে হয় আপনি যদি কোনো এক বিকেলে জানালার পাশে বসে এই ভাবনাগুলোকে আরেকটু বাড়িয়ে লেখেন তবে পাঠকদের মনের আরও গভীরে তা পৌঁছে যাবে।

Skip to toolbar