Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 3 weeks ago

    ছায়াবিকেল
    মাহমুদ হায়াত

    চোখের পাতায় ছায়াবিকেল
    মেঘ ভেসে যায় দূর,
    কোথায় যেন হারিয়ে গেছে
    আমার চেনা সুর।

    মনের উঠোন উছল নদী
    রাতের আকাশ ঢেউ,
    কোথায় যেন হারিয়ে গেছে
    আমার চেনা কেউ।

    বুকের পাড়ায় ফিঙেদুপুর
    রোদরঙা মেঘপ্রীতি ,
    কোথায় যেন হারিয়ে গেছে
    আমার চেনা স্মৃতি।

    ঠোঁটের ডেরায় শিশিররোদ
    তিতলি রঙিন সাজ,
    কোথায় যেন হারিয়ে গেছে
    সেসব কারুকাজ।

    1
    3 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘বুকের পাড়ায় ফিঙেদুপুর’ পঙ্‌ক্তিটি অসম্ভব সুন্দর এবং এক গভীর বিষণ্নতা ছুঁয়ে যায়। প্রতিটি স্তবকে হারানো সুর ও স্মৃতির যে মায়াবী আবহ ফুটিয়ে তুলেছেন, তা পাঠক হিসেবে আমাকে দারুণ মুগ্ধ করেছে। আপনারা অন্যদের লেখাতেও নিয়মিত ভালোবাসা ও মন্তব্য প্রকাশ করলে আমাদের এই আড্ডাঘরটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • হারিয়ে যাওয়া সুর, মানুষ আর স্মৃতিরা ছায়াবিকেলে নীরব বিষাদের রঙ হয়ে ভেসে থাকে…🖤

    • Mahmud Hayat, আপনার এই কবিতাটা পড়ে খুব মায়াবী আর কিছুটা নস্টালজিক ফিল হলো। ছন্দের সাথে মনের গভীরের না বলা কথাগুলো দারুণভাবে মিলে গেছে।

Skip to toolbar