Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 3 weeks ago

    একাকি কাঁদে কীর্তিনাশা
    মাহমুদ হায়াত

    যা নষ্ট হওয়ার সে-তো হয়েই গেছে
    এখন নষ্ট হওয়ার নীলকষ্টগুলো বুকে নিয়ে বেচেঁ আছি,
    আকাশ জানে না কতটা কষ্ট বুকে নিয়ে জেগে থাকে চন্দ্রাবতী।
    আমাকে ভালো লাগলে বুকের মধ্যে আকাশটাকে পুষে রেখো,
    তৃষ্ণার জলে শরীর ভিজিও না ।
    আমাকে মনে পড়লে একলা বিকেল ছুঁয়ে দিয়ো,
    বুড়ো বয়সের প্রেমের মতো কেঁদো না ।
    জীবন জগত ঘিরে সতত আমার ভালোবাসা,
    আমার বুকের গভীরে একাকি কাঁদে কীর্তিনাশা ।

    2
    3 Comments
    • আপনার লেখায় যন্ত্রণার যে রূপটি ফুটে উঠেছে তা সত্যিই গভীর এবং হৃদয় স্পর্শ করে যায়। এমন আবেগময় অনুভূতির প্রকাশ আরও নিয়মিত দেখতে পারলে আমাদের সবার ভালো লাগবে।

    • কীর্তিনাশার নির্জন কান্নায় জমে আছে নষ্ট হয়ে যাওয়া ভালোবাসার নীল বিষাদ…🖤

    • Mahmud Hayat, লেখাটা পড়ে মনটা একটু কেমন যেন হয়ে গেল। “আমাকে ভালো লাগলে বুকের মধ্যে আকাশটাকে পুষে রেখো” – এই লাইনটা আমার খুব বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে দারুণ এক অনুভূতি ফুটে উঠেছে আপনার লেখায়।

Skip to toolbar