Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 3 weeks ago

    ওরা কবি হবে ব’লে
    মাহমুদ হায়াত

    ওরা কবি হবে ব’লে নিজেই নিজের ঢাক ঢোল পিটিয়ে কবি ব’নে যাই,
    আর অভিধান ঘেটে-ঘুটে দু’একটা শব্দ গোগ্রাসে গিলে খায়।
    ওরা কবিতা বলতে বোঝে গতানুগতিক ভাবনা
    ছন্দ অন্ত্যমিল আর হেয়ালিগোছের কিছু শব্দের পিঠে শব্দ,
    জীবনের কথা নয়…
    ওরা প্রাপ্তির হিসেব কষে আঙুলের ভাজে ভাজে,
    আর গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে হতাশার ধ্রুপদী গায়।
    মেধা ও মননের স্বীকৃতি না-পেলেও ওরা নামের আগে জুড়ে দেয় কবির পরিচয়।

    2
    2 Comments
    • ব্যঙ্গ করে লেখা হলেও কথাগুলো নির্মম সত্য

    • মাহমুদ হায়াত, শব্দের বুননে গড়া এই পর্যবেক্ষণটি বেশ গভীর এবং তীক্ষ্ণ অনুভূতির প্রকাশ ঘটিয়েছে। লেখায় কৃত্রিমতার বদলে যদি জীবনের সহজাত প্রকাশ নিয়ে আরও কিছুটা আলোকপাত করেন, তবে সেটি আরও হৃদয়স্পর্শী হয়ে উঠতে পারে বলে মনে হয়। আপনার কলমের ধার বজায় রেখে এভাবেই নতুন কিছু লিখে আমাদের সমৃদ্ধ করতে থাকুন।

Skip to toolbar