-
দেখা হবে
মাহমুদ হায়াত
রাত নামলেই শহর সমস্ত শব্দ গুটিয়ে নেয়,
আর নদীর জলে ভেসে ওঠে তোমার অনুপস্থিতি।
চাঁদটা মুখ দেখে জলের আয়নায়,
আমি সেই আলো পেরিয়ে ভিড়ের ভিতর হারিয়ে যাই।
পায়ের চিহ্নগুলো শিশিরে মুছে যেতে যেতে
অন্ধকার এসে পথের শেষ দৃশ্য যেখানে ঢেকে যায়।
কোনো অদৃশ্য হাওয়া তখন পুরোনো দরজায় ছায়া ফেলে,
দূরে কেওড়া বন অচেনা কোনো নাম ধরে ডাকে।
তুমি ফিরে এলে হয়তো এই হারিয়ে যাওয়া পথেই দেখা হবে,
যেখানে নদীরা নিজের নাম ভুলে যায়।3 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan

শহরের নিস্তব্ধতাকে নদী ও চাঁদের আলোয় যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই এক অদ্ভুত মায়াবী অনুভূতি তৈরি করে। আপনি চাইলে কোনো একটি নির্দিষ্ট অনুভূতির ওপর আরেকটু আলোকপাত করে লেখার গভীরতা আরও বাড়িয়ে দেখতে পারেন। আপনার এই লেখাটি আমাদের মতো অনেক পাঠকের মনে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেবে, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা অব্যাহত রাখুন।