Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 3 weeks ago

    শাড়ির ভাঁজ
    মাহমুদ হায়াত
    নীল অন্ধকারে কার যেন শাড়ির ভাঁজ
    খুলে যায়।
    কাঁচের চুড়িতে আটকে থাকে এক
    টুকরো নীরব চাঁদ।
    ফুল ছুঁয়ে যায় চাঁদের মুখ, ঘাসে কেঁপে ওঠে অচেনা ছায়া।
    খোলা বিছানা হঠাৎ শিউলি…
    জানালায় থেমে থাকে বাতাস।
    তারপর সারারাত ফুলের ছায়ার ভেতর
    কে যেন রেখে যায়
    এক অদেখা স্পর্শের গন্ধ।

    1
    3 Comments
    • নীল অন্ধকার আর শিউলি ফুলের ঘ্রাণে ঘেরা এই রূপালি আবেশটি পড়ে মনে হচ্ছে যেন কোনো এক শান্ত স্নিগ্ধ জোছনা রাত আমার সামনে জীবন্ত হয়ে উঠেছে, তাই এমন মায়াবী অনুভূতির ডালি সাজিয়ে আপনি নিয়মিত আমাদের সাথে যুক্ত হলে খুব ভালো লাগবে।

    • শাড়ির ভাঁজে লুকানো জোছনা আর অদেখা স্পর্শের গন্ধে রাত….🖤

    • ‘তারপর সারারাত ফুলের ছায়ার ভেতর কে যেন রেখে যায় এক অদেখা স্পর্শের গন্ধ’—কি দারুণ একটা অনুভূতি আর শব্দচয়ন, ভীষণ ভালো লাগলো আপনার লেখাটা!

Skip to toolbar