Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 2 weeks ago

    কোথাও মানুষ নেই
    মাহমুদ হায়াত

    কোথাও মানুষ নেই, মানুষগুলো অন্যরকম হয়।
    ছুঁয়ে দিলে যেমন ফিক করে হেসে ওঠে,
    দূঃখ পেলেও কাঁদে
    আবার অন্যের দুখে পাড় ভাঙা নদীর মতো কষ্ট নিয়ে ছোটে।
    আমি কেবল হাসতে দেখি, অন্যরকম হাসি,
    ভেতরে তার বন্ধ সাটার বাহিরে সর্বগ্রাসী।
    কোথাও মানুষ নেই…
    মানুষের আদলে দাঁত কেলিয়ে কে যেন হাসে, ভয়ঙ্কর হাসি।

    1
    2 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখাটির ভেতর যে বিষণ্ণতা আর মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শূন্যতার চিত্রটি ফুটে উঠেছে, তা সত্যিই গভীর ও মন ছুঁয়ে যাওয়ার মতো। আপনি চাইলে শেষের দিকে শব্দের ব্যবহার আরেকটু কমিয়ে নিয়ে আসার কথা ভাবতে পারেন, তবে এই অদ্ভুত বিষণ্ন অনুভূতির প্রকাশ আপনার লেখাকে অনেক বেশি সজীব ও প্রাণবন্ত করে তুলেছে।

    • লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, কী অদ্ভুত এক বাস্তব কথা লিখেছেন আপনি। মানুষের বাইরের এই হাসির আড়ালে যে কত কষ্ট লুকিয়ে থাকে, সেটা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার এই ছোট লেখাটা সত্যিই অনেক কিছু ভাবিয়ে তুলল।

Skip to toolbar