Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 2 weeks ago

    একই গল্পের দুই প্রান্তে
    মাহমুদ হায়াত

    ভোরের ধূসর কুয়াশা সরে গেলে
    প্রেম শুধু এক পুরোনো চিঠি।
    খুলে দেখার প্রয়োজন নেই, তবু ইরেজারে মুছে ফেলা যায় না।
    ফুলেরাও আজকাল বিচ্ছেদের তারিখ মনে করিয়ে দেয়।
    ‘ভালোবাসি’ শব্দটি কোনো সেতু নয়,
    যেন দুই পারে দাঁড়িয়ে থাকাদুটি নিঃশব্দ ভুল।
    এক জন্মান্তরের দূরত্বই যথেষ্ট,
    বিচ্ছেদের মরচে ধরে সম্পর্কের দরজায়।তারপর স্মৃতির জানালায়নিরন্তর নীরব থাকে দুটো মানুষ,
    একই গল্পের দুই প্রান্তে।

    1
    3 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা এই অনুভবগুলো এক গভীর বিষণ্ণতা আর সুন্দর অনুভূতির মেলবন্ধন তৈরি করেছে যা পাঠকের হৃদয়ে খুব সহজেই জায়গা করে নেয়, তাই সামনেও আপনার এমন আরও গভীর ও ছোঁয়া লাগা লেখা পড়ার অপেক্ষায় থাকলাম।

    • লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের বিষণ্ণতা কাজ করছে। আপনি খুব সুন্দর করে সম্পর্কের অস্থিরতাগুলো ফুটিয়ে তুলেছেন।

    • একই গল্পের দুই প্রান্তে দাঁড়িয়েও কিছু মানুষ স্মৃতির ভেতর আজীবন একে অপরের অসমাপ্ত বাক্য হয়ে থাকে……🖤

Skip to toolbar