Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 2 weeks ago

    মেয়ে
    মাহমুদ হায়াত

    বুক উচিয়ে হাঁটা যাবে না মাথা উঁচু করলেও দোষ,
    ঘাড় ডানে থেকে বায়ে ফেরালেও…
    জিন্স টপ্স পরা, চুল দেখানো যাবে না, এমন হলে অমন…
    তুমি বরং হামাগুড়ি দিয়ে হাঁটো মেয়ে,
    মুরগী ভেবে শিয়ালেরা তোমার পিছু নিক।
    খোলা খাবারে পেট নষ্ট হয় এই সব বাক্যবাণে যারা কপালে নাক তোলে…
    তুমি জানো না তারাও দেবালয়ে বসে ঈশ্বরের পাশাপাশি আদ্যোপান্ত তোমাকে যপে…

    ইঁদুর-ইঁদুর খেলা দেখে শিকারী বিড়ালকে তুমি কেন সাধু ভাবো ও মেয়ে ?

    1
    3 Comments
    • আপনার লেখাটি সমাজ এবং পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গির এক অনন্য প্রতিফলন, যা আমাকে গভীর চিন্তার জগতে নিয়ে গেছে। শেষের দিকের প্রশ্নটি যেভাবে আড়ালের মুখোশ খুলে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয় এবং বেশ শক্তিশালী একটি দিক। আপনি চমৎকার সব শব্দের বুননে এই বার্তাটি তুলে এনেছেন, তাই আপনার লেখনী নিয়মিত জারি রাখার অনুরোধ রইল।

    • নারীর পোশাক আর আচরণ নিয়ে সমাজের এই দ্বিচারিতা এত তীক্ষ্ণভাবে তুলে ধরা সত্যিই সাহসী প্রয়াস।

    • Mahmud Hayat, ‘তুমি জানো না তারাও দেবালয়ে বসে ঈশ্বরের পাশাপাশি আদ্যোপান্ত তোমাকে যপে’ লাইনটা দারুণ বাস্তব একটা কথা বলেছেন। সমাজ কেন সবসময় মেয়েদের জীবন নিয়ে এত জাজমেন্টাল থাকে বলে আপনার মনে হয়?

Skip to toolbar