Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 1 week ago

    অন্য আকাশ
    মাহমুদ হায়াত

    এখানে অন্য আকাশ ঝুলন্ত ব্যালকনি,
    বুকের উপত্যকায় নরম নরম রোদ ঢেউ খেলে
    দূর বিজন পথ, এলেস্ট্রোমেরিয়া ফুলের পাপড়ি।
    সমুদ্রমন্থনে জেগে ওঠা স্মৃতির বিপুল বৈভব।
    রোদরঙা শাড়ি, পান্থ-পরিযায়ী ডানা মেলে বসন্তের আঙিনায়,
    বেভুলো সুরে তুবড়ি ফোটায় হরবোলা পাখি।
    সেসব তৈলচিত্রে আঁকা সিসিলি দ্বীপের মতো টেরাকোটা।

    শরীরই বোঝে কেবল ভালোবাসার মিশ্রকলা।

    1
    3 Comments
    • Mahmud Hayat, আপনার লেখা এই কবিতার শব্দগুলো আর চিত্রকল্পগুলো ভীষণ সুন্দর ও নান্দনিক। এমন সুন্দর সব লেখার মাঝে অন্যদের পোস্টে রিয়্যাক্ট বা কমেন্ট করে গ্রুপটাকে একটু প্রাণবন্ত রাখলে আমাদের সবার জন্যই খুব ভালো হয়।

    • অন্য আকাশে ভালোবাসার বিমূর্ত রঙ😌
      মুগ্ধকর লেখা। ✨

    • আপনার লেখায় ফুটে ওঠা ‘এলেস্ট্রোমেরিয়া’ ফুল আর রোদমাখা উপত্যকার দৃশ্যকল্পগুলো যেন এক মায়াবী ক্যানভাসে আমাদের সবাইকে মুগ্ধতায় ভাসিয়ে নিয়ে গেল। শব্দচয়নের এই সাবলীল ভঙ্গি ও গভীর আবেগের মিশ্রণটি বজায় রেখে আপনি যদি এমন আরও অনেক রঙিন অনুভূতির কথা আমাদের উপহার দেন, তবে তা সত্যিই সবার জন্য এক দারুণ প্রাপ্তি হবে।

Skip to toolbar