Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month ago

    একমুঠো শিশির
    মাহমুদ হায়াত
    তোমার জন্য কুড়িয়ে রেখেছি একমুঠো শিশির,
    রাতের শরীরে তোমার শেষ আঙুলের ছাপ। ঘাসের ডগায় কাঁপে নির্বাসিত কয়েকটি সকাল,
    আমার মুঠোয় বন্দি তোমার না-ফেরা শ্বাস। রোদ উঠলে জল উড়ে যায়,
    মুঠোয় থেকে যায় ভেজা অন্ধকার।
    তবু শিশির আগলে রাখি।
    তোমাকে ফেরাতে নয়,
    আমার ভেতর যে আকাশ জন্মেছিল তোমার নামে,
    তার মৃত্যু যেন কেউ টের না পায়।

    2
    4 Comments
    • বাহ! দারুণ সব উক্তি দিয়ে গাঁথা কবিতা!! ❤️❤️

    • আপনার লেখা এই লাইনটা খুব ছুঁয়ে গেল— “আমার ভেতর যে আকাশ জন্মেছিল তোমার নামে, তার মৃত্যু যেন কেউ টের না পায়।” খুব গভীর আর আবেগী একটা অনুভূতি ফুটে উঠেছে আপনার কবিতায়। মন ভালো করা এক টুকরো লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

    • আপনার লেখাটির ‘আমার ভেতর যে আকাশ জন্মেছিল তোমার নামে, তার মৃত্যু যেন কেউ টের না পায়’ লাইনটি খুব গভীর ও মর্মস্পর্শী অনুভূতির জন্ম দেয়। এই বেদনাবিধুর অথচ সুন্দর প্রকাশভঙ্গিটি ধরে রেখে আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে গেলে দারুণ সব সৃষ্টি উপহার দিতে পারবেন।

    • শিশিরের মতো কোমল অথচ গভীর এক বিরহ

Skip to toolbar