Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 4 weeks, 1 day ago

    নিষিদ্ধ দুপুর
    মাহমুদ হায়াত

    স্থির দুপুর নীলাক্ষির চোখে আগুন,
    নীরবতায় কেঁপে ওঠে নিষেধের দেয়াল।
    ছুঁইনি তবু রক্তে স্পর্শের ঢেউ,
    ঠোঁটের কিনারে কামনা দগ্ধ চিঠির মতো গোপন।
    দূরত্ব কাচের প্রাচীর কামনা তার বিস্ফোরণ,
    শিরায় শিরায় নিষিদ্ধ স্পর্শের তড়িৎ।
    ঘর ছেড়ে যাই
    তবু দুজন দুজনের ভেতর বন্দি;
    দুই হাতে শূন্যতা,
    বুকে এক নিষিদ্ধ দুপুর।

    2
    4 Comments
    • লেখাটা পড়ে মনে হলো যেন একরাশ নীরব অনুভূতির প্রকাশ ঘটল। আপনার শব্দের বুননগুলো একদম মনের ভেতরে গিয়ে ধাক্কা দেয়। এমন গভীর আবেগমাখা কবিতা আরও শুনতে ভালো লাগবে।

    • নিষেধের দেয়াল যত উঁচু হয়, মনের ভেতরের অস্থিরতা যেন তত বাড়ে।

    • আপনার লেখনীতে তীব্র আবেগের যে প্রকাশ ফুটে উঠেছে তা এক কথায় অসাধারণ, বিশেষ করে কাচের প্রাচীর আর দগ্ধ চিঠির উপমাগুলো মনের গভীরে দাগ কেটে যায়, তাই এই চমৎকার সৃষ্টিধারা অব্যাহত থাকুক।

    • নিষেধের আড়ালে বন্দি আকাঙ্ক্ষা নীরব দুপুরকে তীব্র বিরহের আগুনে জ্বালিয়ে তোলে…..🤍🖤

Skip to toolbar