Profile Photo

Manik Kumar SanjowalOffline

  • manikkumarsanjowal
  • Profile picture of Manik Kumar Sanjowal

    Manik Kumar Sanjowal

    • 1 month ago

    গড়ুক ওরা
    –মানিক কুমার সাঁজোয়াল

    ভাঙনের এই তীব্র খেলায় ক্লান্ত যখন দেশ,
    পুরনো সব জীর্ণ প্রাচীর হচ্ছে অবশেষে শেষ।
    নতুন দিনের আলোর দিকে বাড়িয়ে দিয়ে হাত,
    ওরাই আনবে আঁধার চিরে নতুন সুপ্রভাত।
    গড়ুক ওরা, গড়তে দাও ওই নতুন দিনের ভিত।

    ওদের চোখে আগামী কালের রঙিন স্বপন ভাসে,
    ওদের হাতেই রুক্ষ মাটিতে সবুজ ফসল হাসে।
    বাঁধার পাহাড় ডিঙিয়ে ওরা আনবে নতুন ভোর,
    খুলবে ওরা রুদ্ধ প্রাণের শিকল-বাঁধা দোর।
    গড়ুক ওরা, ছড়াতে দাও ওই মুক্তির সঙ্গীত।

    রক্তে ওদের তারুণ্যের জোয়ার, বক্ষে অসীম বল,
    ওদের দৃপ্ত পদক্ষেপে কাঁপুক মিথ্যে কোলাহল।
    অতীত দিনের গলিত শবে আর কেন ভাই শোক?
    ওদের শ্রমে, ওদের ঘামে নতুন সৃষ্টি হোক।
    গড়ুক ওরা, জাগতে দাও ওই ঘুমন্ত সংবিৎ।

    লোহার হাতুড়ি, কাস্তে কিংবা তুলির আঁচড় দিয়ে,
    ওরাই তোমায় দেখাবে পথ মশাল হাতে নিয়ে।
    একবিংশ শতকের স্বপ্নগুলো জাগুক নতুন পথে,
    যুগের হাওয়া বদল হবে কালের গতির রথে।
    গড়ুক ওরা, শুনতে দাও ওই নবজাগরণের গীত!

    বিংশতপদী মানে হলো ২০টি পঙক্তি বা চরণের কবিতা। আমি এখানে গুনে গুনে ২০টি চরণ ব্যবহার করার প্রচেষ্টা করেছি।

    3
    4 Comments
    • আপনার লেখা কবিতার “ওদের হাতেই রুক্ষ মাটিতে সবুজ ফসল হাসে” লাইনটা পড়ে মনটা বেশ ভালো হয়ে গেল। তারুণ্যের জয়গান নিয়ে এতো চমৎকার একটা ভাবনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার মতে বর্তমান সময়ের তরুণরা কোন বিষয়টিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে?

    • মানিক কুমার সাঁজোয়াল, আপনার প্রতিটি চরণে নতুন দিনের যে প্রত্যাশা ফুটে উঠেছে, তা একবিংশ শতাব্দীর স্বপ্নকে ভীষণভাবে জাগিয়ে তোলে। “ওদের হাতেই রুক্ষ মাটিতে সবুজ ফসল হাসে”—এই লাইনটি আমার ভীষণ ভালো লেগেছে, যা কবির দূরদৃষ্টি ও আশাবাদী মনের এক চমৎকার বহিঃপ্রকাশ। নতুন প্রজন্মের শক্তিতে দেশ গড়ার যে প্রাণশক্তি এখানে অনুভব করলাম, তা ধরে রেখে আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে যান।

    • চমৎকার একটি বিংশতপদী।

Friends

Profile Photo
Santo Mon
@santomon
Profile Photo
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Profile Photo
Md. Jahangir Alam
@md-jahangiralam
Profile Photo
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Profile Photo
shimul gupta
@shimulgupta
Profile Photo
Abbas Ali
@abbasali
Profile Photo
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Profile Photo
Eqbal Hossain
@eqbalhossain
Skip to toolbar