তুলট | Marjan Sultana | Activity
তুমি কবিতা জানো 
মারজান সুলতানা 
তুমি সবই জানো; 
   জানোনা কেবল, কবিতার ওপাশে কী!
 তুমি জানো মন ভুলানো গল্প 
জানো শিশিরের মতোন আলতো ছুঁয়ে জাগিয়ে দেয়ার মন্ত্র!
তুমি জানো বুঝি কত বড় বড় কবিতা!
  যার জন্যে তোমার কৈশোর! 
  তোমার ছুটে চলা! তোমার হোঁচট খাওয়া!
 তোমার তেড়েফুঁড়ে উঠে আসা সেই রাস্তায়।
তুমি কবিতা জানো;
তবে জানো কি অপর পৃষ্ঠায় শূণ্যতার মানে?
তুমি কবিতা জানো
মারজান সুলতানা 
তুমি সবই জানো;
   জানোনা কেবল, কবিতার ওপাশে কী!
 তুমি জানো মন ভুলানো গল্প
জানো শিশিরের মতোন আলতো ছুঁয়ে জাগিয়ে দেয়ার মন্ত্র!
তুমি জানো বুঝি কত বড় বড় কবিতা!
  যার জন্যে তোমার কৈশোর!
  তোমার ছুটে চলা! তোমার হোঁচট খাওয়া!
 তোমার তেড়েফুঁড়ে উঠে আসা সেই রাস্তায়।
তুমি কবিতা জানো;
তবে জানো কি অ…Read More
অ্যারোপ্লেন ও আমি
মারজান সুলতানা 
ছোটবেলা থেকেই উড়ন্ত প্লেন দেখতে আমার অন্যরকম ভালো লাগে। আকাশে প্লেন উড়ার ঘড়ঘড় শব্দ শুনলেই এক ধরনের চাপা উত্তেজনা কাজ করতো। অন্য সব বাচ্চার মতো যেখানেই থাকতাম এই শব্দ শুনলেই লাফিয়ে চলে আসতাম প্লেন দেখার জন্য। হয়তো খাবার খাচ্ছি, খেলা করছি, গোসল করছি, পড়াশোনা করছি—কোনো কিছুই আমাকে রুখতে পারত না। পরীক্ষার হলে কী লিখে এসেছি দেখার জন্য আব্বু স্কুলের প্রশ্নে বাড়িতে আবার পরীক্ষা নিতেন, সেই সময়ও প্লেন উড়ে যাওয়ার শব্দ কানে গেলে একদৌড়ে বাইরে চলে যেতাম। 
কখনো প্লেন দেখতে পেতাম,  কখনো আকাশে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে যেত কিন্তু প্লেন মেঘের ভেতর দিয়ে চলে যাওয়ায় আর দেখতে পেতাম না। এই ছুটে গিয়েও প্লেন না দেখার জন্য যে কী কষ্ট লাগতো! কখনো এমন হতো যে, প্লেনের আওয়াজ লক্ষ্য করে দেখতে পাওয়ার আশায় দলবেঁধে মাঠে-ঘাটে ছুটে গিয়েছি আর বাড়ি ফিরে এসে আম্মুর বকা খেয়েছি। 
হেলিকপ্টারগুলো বেশিরভাগ সময় তুলনামূলক আকাশের কম উঁচুতে ওড়ে। নিচ থেকে এগুলো বেশ স্পষ্টভাবে দেখা যায়। ছোটবেলায় সবসময় মনে হতো যেন আরেকটু বড় হলে ঘরের চালে দাঁড়ালেই ওটা ধরতে পারবো! 
এত বড় বড় জিনিস আকাশে কীভাবে উড়ে যাচ্ছে এটি ছিল বড় বিস্ময়ের বিষয়। নিচে থাকা আমাকে প্লেন থেকে কেমন দেখায় তাও খুব জানতে ইচ্ছা করতো। আর এগুলো চালায় কারা, এতে চড়ে কারা, কীভাবে চড়তে হয়, চালকরা এত বিশাল আকাশে দিক কীভাবে নির্ণয় করে, আমিও কবে এতে চড়তে পারব—এসব নিয়ে খুব ভাবতাম। 
রাতের আকাশে প্লেন উড়ার দৃশ্য সবচেয়ে সুন্দর। বিশেষ করে গ্রামাঞ্চলে, ঘুঁটঘুঁটে অন্ধকার আকাশে একবিন্দু আলো ছুটে চলে যাচ্ছে। ছোটবেলায় রাতে যখন প্লেন উড়তে দেখতাম বা যখন শব্দ শুনেও প্লেন দেখতে পেতাম না এটিকে আমরা বলতাম 'চোরাপ্লেন'। ভাবতাম এগুলো ভর্তি ডাকাত-টাকাত থাকবে এবং চোরাই মালামাল থাকবে, তাই হয়ত দেখা যাচ্ছে না। হাস্যকর ব্যাপার যে, এটি ভেবে আমরা তখন ভয়ও পেতাম। এমনকি চোরাপ্লেন মানুষ তুলে নিয়ে যায় বলে পরস্পরকে ভয় দেখাতাম! বড়রাও ঘুমানোর জন্য বা খাওয়ার জন্য এগুলো বলে ভয় দেখাতেন।
ছোটবেলার মতো এখনো আমার প্লেন দেখার প্রতি প্রবল আকর্ষণ কাজ করে। আকাশে প্লেনের আওয়াজ শুনলেই দেখতে ইচ্ছা করে। এখনো ভাবি—কখন প্লেনের স্পর্শ পাব, প্লেনের ডানায় ভর করে মুক্ত আকাশে উড়াল দেব!
অ্যারোপ্লেন ও আমি
মারজান সুলতানা 
ছোটবেলা থেকেই উড়ন্ত প্লেন দেখতে আমার অন্যরকম ভালো লাগে। আকাশে প্লেন উড়ার ঘড়ঘড় শব্দ শুনলেই এক ধরনের চাপা উত্তেজনা কাজ করতো। অন্য সব বাচ্চার মতো যেখানেই থাকতাম এই শব্দ শুনলেই লাফিয়ে চলে আসতাম প্লেন দেখার জন্য। হয়তো খাবার খাচ্ছি, খেলা করছি, গোসল করছি, পড়াশোনা করছি—কোনো কিছুই আমাকে রুখতে পারত না। পরীক্ষার…Read More
Marjan Sultana and সুকেশ কুমার রায় are now friends
Marjan Sultana and পার্থসারথি are now friends
অপেক্ষা কিংবা প্রতীক্ষা 
মারজান সুলতানা 
আমি থাকি প্রতীক্ষায় স্ক্রীনে চেয়ে...
তুমিও থাকো,তুমি অপেক্ষায় থাকো।
তোমার অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা! 
অপেক্ষার অন্ত নাই।
এ মূলত অপেক্ষা নয় জানি,ভালবাসা।
ভালবাসলেই কেবল এমন শূণ্য হতে পারে মানুষ।
রীতিমতো আমিই বেখেয়ালী;
উদাস আমি ইচ্ছা অনিচ্ছায় অপেক্ষমান রাখি তোমায়।
এ কি আমার পৈশাচিকতা?
তুমি ঠিক আগলে নাও আমায়!
যেমনিভাবে পুরুষকাকটি তার সঙ্গিনীকে ছায়া করে;
সমস্ত রৌদ্রতাপ আপনি শুষে নেয়!কি মমতা!
দেখো, লিখছি কিন্তু আমার ঠোঁট কাঁপে কথার ভারে!
চোখে জল লুকোচুরি খেলে
কি কথা আছে আমার?
যা আমি তোমাকে বলিনা,বলিনা আমাকেও?
বলতে পারো আমায় দুয়েকটা সান্ত্বনার বাণী? 
এমনকিছু আশ্বাস দিতে পারো আমায়? 
যেনো কিছু স্বপ্ন আমি দেখতে পারি তোমায় পাশে নিয়ে...
অপেক্ষা কিংবা প্রতীক্ষা
মারজান সুলতানা 
আমি থাকি প্রতীক্ষায় স্ক্রীনে চেয়ে…
তুমিও থাকো,তুমি অপেক্ষায় থাকো।
তোমার অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা!
অপেক্ষার অন্ত নাই।
এ মূলত অপেক্ষা নয় জানি,ভালবাসা।
ভালবাসলেই কেবল এমন শূণ্য হতে পারে মানুষ।
রীতিমতো আমিই বেখেয়ালী;
উদাস আমি ইচ্ছা অনিচ্ছায় অপেক্ষমান রাখি তোমায়।
এ কি আমার পৈশ…Read More