Profile Photo

Marjan SultanaOffline

  • marjansultana
  • Profile picture of Marjan Sultana

    Marjan Sultana

    3 years, 9 months ago

    অপেক্ষা কিংবা প্রতীক্ষা
    মারজান সুলতানা

    আমি থাকি প্রতীক্ষায় স্ক্রীনে চেয়ে…
    তুমিও থাকো,তুমি অপেক্ষায় থাকো।
    তোমার অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা!
    অপেক্ষার অন্ত নাই।
    এ মূলত অপেক্ষা নয় জানি,ভালবাসা।
    ভালবাসলেই কেবল এমন শূণ্য হতে পারে মানুষ।

    রীতিমতো আমিই বেখেয়ালী;
    উদাস আমি ইচ্ছা অনিচ্ছায় অপেক্ষমান রাখি তোমায়।
    এ কি আমার পৈশাচিকতা?
    তুমি ঠিক আগলে নাও আমায়!
    যেমনিভাবে পুরুষকাকটি তার সঙ্গিনীকে ছায়া করে;
    সমস্ত রৌদ্রতাপ আপনি শুষে নেয়!কি মমতা!

    দেখো, লিখছি কিন্তু আমার ঠোঁট কাঁপে কথার ভারে!
    চোখে জল লুকোচুরি খেলে
    কি কথা আছে আমার?
    যা আমি তোমাকে বলিনা,বলিনা আমাকেও?

    বলতে পারো আমায় দুয়েকটা সান্ত্বনার বাণী?
    এমনকিছু আশ্বাস দিতে পারো আমায়?
    যেনো কিছু স্বপ্ন আমি দেখতে পারি তোমায় পাশে নিয়ে…

    3
    2 Comments
Skip to toolbar