Profile Photo

মো: মাসুম মিয়াOffline

  • mashum007
  • Profile picture of মো: মাসুম মিয়া

    মো: মাসুম মিয়া

    • 2 years, 10 months ago

    স্বাধীনতার ছোঁয়া
    -অত্যুগ্র নীহারিকা (মাসুম)

    তোমাকে দেখবো বলে।
    তোমাকেই স্পর্শ করবো বলে।
    রাজারবাগ থেকে নিউইয়র্ক,
    ধানমন্ডি থেকে মস্কো।
    একদল জাগ্রত কোকিদের চিৎকার।

    কখনো দিনের আলোতে,
    কখনো রাত্রের গভীরে।
    কপি হাতে দাঁড়িয়ে পুত্রী;
    বাবা ফিরবে বলে।
    একহাতে তার স্বাধীনতা অন্য হাতে মিষ্টিান্ন।

    মায়ের চোখের জল দেখেছি,
    বাবার দীর্ঘ শ্বাস দেখেছি।
    সদ্য জন্ম নেওয়া বাবা হারা শিশুকে দেখেছি
    তুমি এসেছ, হে স্বাধীনতা
    ভুলে গেছে সবাই; ফিরেছে কোকিলের অর্ধেক দল।

    রক্তের স্রোতে, মাংসের গন্ধে
    তোমাকে ক্রয় করে নিয়েছে।
    হে স্বাধীনতা; ছেলে হারা
    মায়ের কোলে, সবুজের বুকে
    তুমি এক রক্তে আঁকা বাংলাদেশ।

    1
    1 Comment
    • উপমাগুলো খুবই আধুনিক হয়েছে।

Skip to toolbar