Profile Photo

Ishrat JahanOffline

  • Profile picture of Ishrat Jahan

    Ishrat Jahan

    • 5 years, 7 months ago

    “মনপুকুর”
    অষ্টপ্রহর জড়িয়ে থাকা চার দেয়ালের ভাঁজ,
    গুমড়ে থাকা,জমাট বাঁধা,মেঘের
    ভাঁজে সাঁঝ।
    সাঁঝের বাতি পথের ধারে জ্বলছে নিয়ন আলোয়,
    পথের দাবী মানবজীবন ভাসছে যেন “মনপুকুরের কালোয়”।
    মনপুকুরের কচুরিপানায় জড়িয়ে গেছে ভাবনা,
    আড়ালে তাই লুকিয়ে কাঁদে মরচে ধরা আয়না।
    জানলেনাতো আয়না ভাসে,আয়না ডুবে ভুলে সকল বায়না,
    ক্রোধের দাগে দগ্ধ হৃদয়,
    ক্ষতয় পোড়া মাটির বলয়,
    তবুও মানুষ হওয়া যায়না।
    মনপুকুরের কালোয় ডুবে,হাহাকারে ক্ষিপ্ত হয়ে মানুষ জড়ায় পাপে,
    ভ্রান্তমনে ঘুমিয়ে শেষে,খোলাচোখে ঘুমের বেশে আলোর কথাই ভাবে।
    আয়না হাসে মানসপটে,বলছে
    “মানুষ শোন”
    মনপুকুরে সাঁতরে বেড়ায় ভালবাসার কোণ।
    মানবজীবন ছোট্ট অতি,
    ছাড়িয়ে সকল কালোর ক্ষতি,
    তাই মানুষ বাঁচে আশায়
    মানুষ মাঝে ফুলের হৃদয়,
    কাটিয়ে সকল রুদ্ধ প্রলয়,
    দেখ না চেয়ে মনপুকুর আজ ভাসছে যেন ভালবাসার আভায়।

    4
    3 Comments
    • মনপুকুরে সাতার কেটে খুঁজতে থাক তাকে। পাবে, নিশ্চয় পাবে একদিন। সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

    • @অভিমানী মন
      ধন্যবাদ।

      মানুষে মানুষে পরচর্চা, হিংসা,সমালোচনা না করে
      মনটাকে এসবকিছু থেকে পরিস্কার রাখতে পারলে
      নিজের এবং অন‍্যের জন‍্য ভাল কিছু করা যায়,এটাই
      এ লেখার বিষয়বস্তু।
      আমি আমার মত করে লিখার চেষ্টা করলাম মাত্র।

Friends

Profile Photo
Lamia Haque puspita
@pus-pi-ta
Profile Photo
Shayed-Khan
@shayed-khan
Profile Photo
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Profile Photo
Mafruha-Tabassum
@mafruha-tabassum
Profile Photo
Bashir Ahmed
@bashirahmed
Profile Photo
Mifrat-Fabiha
@mifrat-fabiha
Skip to toolbar