-
“দিবস-যাপন”
আমি হাত বাড়াই সোনালী রৌদ্রের তাপে, হাত পুড়ে মাখামাখি,
তবুও বিচিত্র স্বপ্নের কি মধুর ছড়াছড়ি!
কুড়োতে গেলেই হাত ফসকে দারুণ বাড়াবাড়ি!
মধ্যদুপুর গড়িয়ে তখন শাপলা ভাসে ঝিলে,
বাড়িয়ে দুহাত, মাড়িয়ে আঘাত, দাপিয়ে কোমল জলে।
না পেয়ে নাগাল,চাপড়ে কপাল, হাসে দস্যি ছেলে।
হাঁটছি যখন তপ্ত পীচের কালচে ধূলোয়,
বেপরওয়া বাতাস!
তাকিয়ে আকাশ!
দেখছি শুধু নীলের মাঝে মেঘের বারোমাস।
ছুঁইছি আমি আলতো হাতে, দেখছি শুধু বিভোর চোখে উড়ছে পাখির দল।
নীড়ের খোঁজে, নাড়ীর টানে, চলছে তাড়া আপন প্রাণে,
দিবসজালের লেনা-দেনা ঘুচিয়ে সকল।5 Comments
Friends
Mijanur rahoman ridoy
@mr-ridoy
Lamia Haque puspita
@pus-pi-ta
মাহবুবা করিম
@mahabuba-karim
Shayed-Khan
@shayed-khan
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Mafruha-Tabassum
@mafruha-tabassum
সুশান্ত সরকার
@sushanto
Bashir Ahmed
@bashirahmed
Mifrat-Fabiha
@mifrat-fabiha


জীবন কখনো কখনো প্রহেলিকার মতো মনে হয়। নীলের মাঝে মেঘ এসে জড় হয়। সুন্দর কবিতা। শুভকামনা।