Profile Photo

Ishrat JahanOffline

  • Profile picture of Ishrat Jahan

    Ishrat Jahan

    5 years, 2 months ago

    “প্রকৃতি”
    মুক্ত বিহঙ্গ আজ যেন খাঁচায় বন্দি
    বাতাসে মিশে গেছে বিষ।
    কালোধোঁয়া আর জ্বালানি তেলের রসায়নে মানুষ হারিয়েছে আজ অক্সিজেন।
    তবুও মানুষ নির্বিকার!
    চারিদিকে তাই বিধ্বস্ত সবুজের হাহাকার।
    মানুষের পায়ে পায়ে বেড়ি,
    মুখে মুখে মুখোশ,
    যে মুখোশে নিজেই নিজের কাছে বন্দি।
    পরাজিত, আচ্ছাদিত তবুও দিনশেষে বিবেকের ঘরে সন্ধি।
    কি লাভ এত ক্ষমতায়?
    কি লাভ এত দম্ভে?
    রন্ধ্রে রন্ধ্রে দ্বন্দ্ব যেথায় দ্বন্দ্ব সংকল্পে।
    ভেঙ্গে ফেলো খাঁচাসব, বিহঙ্গ উড়ে যাক নীল আকাশে,
    অক্সিজেনে ভরে যাক সবুজ জমিন,
    মিশে যাক বাতাসে বাতাসে।

    9
    7 Comments
    • আমরা প্রকৃতিকে ধংষ করে উল্লাস করছি ক্ষমতার দম্ভে। এ কোন বড়লোকী! জলবায়ায়ু নিয়ে ভাবার জন্য ধন্যবাদ।

    • @অভিমানী মন
      মন্তব‍্য ভাল লাগলো।
      ধন‍্যবাদ।

    • বিবেকের জাগরন আমাদের খুব দরকার , কবিতাও তো একটা হাতিয়ার হতে পারে । ধন‍্যবাদ।

    • @Rehana Akter ঠিক বলেছেন। ধন‍্যবাদ আপনাকেও।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 13 April 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • @toulot_kagaj
      অনেক ধন‍্যবাদ।
      ধন‍্যবাদ সবাইকে যারা উৎসাহ দিয়েছেন।

Friends

Profile Photo
Lamia Haque puspita
@pus-pi-ta
Profile Photo
Shayed-Khan
@shayed-khan
Profile Photo
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Profile Photo
Mafruha-Tabassum
@mafruha-tabassum
Profile Photo
Bashir Ahmed
@bashirahmed
Profile Photo
Mifrat-Fabiha
@mifrat-fabiha
Skip to toolbar