Profile Photo

আশিক আল আসাদOffline

  • Md-Ashik-Al-Asad
  • Profile picture of আশিক আল আসাদ

    আশিক আল আসাদ

    4 years, 1 month ago

    আকাশের শুভ্রতা
    সাগরের নীল
    গোলাপের কোমলতা
    পদ্মের ঝিল।
    জলের ওই ঢেউ খেলা
    কেন উচ্ছল
    কাকে পেয়ে আজ সবে
    পেল মনোবল?

    বন্ধু! এ যে তোমার আগমনে
    উচ্ছাসিত সব
    চারিদিকে শোন ওই
    মারহাবা রব।
    এসেছিল ভবে যবে
    হেসেছিলো রবি,
    আনন্দ উল্লাসে
    মুখরিত সবই।
    এভাবেই চিরদিন
    রও অম্লান
    গেয়ে যাও সদা তুমি
    মুক্তির গান।
    তোমায় পেয়ে ধন্য ধরা
    নিরাশ করোনা,
    এভাবেই যাও এগিয়ে
    এই শুভকামনা…..

    #কবিতাঃ শুভ জন্মদিন
    #কলমেঃ আশিক আল-আসাদ

    7
    5 Comments
Skip to toolbar