Profile Photo

মো দানিয়াল আরাফাত (প্রমিস)Offline

  • MD-Daniel-Araphat-Promice
  • ★ উপহার ★

    একটা আকাশ দেব তোমায়।
    কালো মেঘে দুঃখ-বিলাস করতে পার,
    বা সেগুলোকে মুষল ধারায় বর্ষণ করে দিও।
    ঝলমলে আকাশে খুশির রোদও মাখতে পার,
    নয়ত রাতের আকাশকে লক্ষ সুখের তারকা রাজি দিও।

    এক টুকরো জমি দেব তোমায়।
    চাইলে ক্রোধের কারাগার বানাতে পার,
    বা তাকে আগলে রাখতে দুর্ভেদ্য দূর্গ গড়িয়ে নিও।
    আবার মমতা বিলাশী বাগানও বানাতে পার,
    নয়ত মায়াময়ী বৃক্ষ লাগিয়ে তাতে একটু জিড়িয়ে নিও।

    সবশেষে একটা শূণ্য বই দেব তোমায়।
    চাইলে অতৃপ্ত ছোট গল্প লিখতে পার,
    বা প্রেমময় উপন্যাস লিখে নিও।
    আবার গভীর কাব্যও রচতে পার,
    নয়ত আমায় নিয়ে সদা চলমান মহাকাব্য লিখে দিও।

    ~~মো. দানিয়াল আরাফাত
    তা. ১৬ই জুলাই, ২০২১

    4
    4 Comments
Skip to toolbar