-
কবিতাঃ “আবারও কি ”
লেখাঃ কামরান চৌধুরীআবারও কি দেখা হবে আমাদের?
কোন এক স্নিগ্ধ সকালে কিংবা রোদেলা কোনো এক দুপুরে?
নিস্তব্দ প্রাচীর ঘেরা সেই দালানে,
দুটো চড়ুই বসে প্রেম করতো সেখানে।আবারও কি গল্প বলা হবে আমাদের?
জীবনের যত জানা-অজানা গল্প,
দুজন মিলে পাশাপাশি বসে শুনবো অল্পস্বল্প।আবারও কি সেই প্রেম হবে আমাদের?
কোনো এক রাস্তায় তোমাকে প্রথম দেখে প্রেমে পড়া কিংবা গত সেই রাতে ফোনের সেই কথোপকথনগুলো!
রেকডিং করে রেখেছি,আজও যেখানে শুনি আমি।আবারও কি “ভালোবাসি” বলা হবে আমাদের?
যখন রোজ দু-একবার ভালোবাসি বলা হতো আমাদের।
যেখানে গল্পটি ছিলো সত্য,
আর কল্পনাগুলো মিথ্যে!আবারও কি সেই তুমি আমার হবে?
যেখানে আমার তুমিই টায় মনের জায়গা করে নিয়ে,আজও ভুলতে না পারা তোমায় আমি!আবারও কি আমাদের ফেরা হবে?
হয়তো ফেরা হবে না,
সম্পর্কের সেই ফুল ফুটবে না,
আমাদের আর মিথ্যে বলাও হবে না!3 Comments
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
সৃষ্টি
@premdevota
Abu Taher
@abu-taher
Kobi Alom
@kobi-jahangir-alom
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
তিমিরে আসক্ত
@mp3010
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Zahidul Jamy
@zahidul
রাসেল আদিত্য
@raseladitta


ধন্যবাদ♥