-
লেখার প্রতি ভালোবাসা !! লেখার প্রতি টান ছিল আমার ছোটবেলা থেকেই। লেখা-লেখি করতে আমার বেশ ভালোই লাগতো। যেখানে-সেখানে লেখা-লেখি করতাম। যা মনে আসতো যা কল্পনায় আসতো তাই লিখতাম। খাতার প্রতিটি পৃষ্ঠা কাল হয়ে যেত কলমের কালিতে। কিন্তু ভালো লিখতে পারতাম না। ভালো কিছু করতে হলে, ভালো কিছু লিখতে হলে, ভালো কিছু করেতে হলে তা সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক। ভালো কিছু জানতে হলে বা পড়তে হলে শিক্ষার গুরুত্ব টাই বেশি। জ্ঞান কে ভালোবেসে ,জ্ঞানের প্রতি মহাব্বত, আজমত,রেখে জ্ঞানকে নিজের জীবনের সাথে জুড়ে নিতে হবে। জ্ঞানের কাছে নিজেকে নিজে সপে দিতে হবে। জ্ঞান হলো জীবনের চলার পথের বন্ধু। জ্ঞানের চাইতে আর কেউ ভালো বন্ধু হতে পারেনা। জ্ঞানের সাথে সাথে লেখা-লেখি ও একটি বিশেষ নেয়ামত।জ্ঞান আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে আমাদের সাথেই থাকে। জীবন থেকে অনেক কিছু হারিয়ে যেতে পারে, হারাতে পারে নিজের প্রিয় জিনিস ও কিন্তু হারাবে না কখনো কষ্ট করে অর্জন করা জ্ঞান। লেখা-লেখির বিষয়টি এর থেকেও গুরুত্ব। লেখাকে ভাল মান দেওয়ার জন্য প্রতিটি ক্ষণে, প্রতিটি স্থানে,প্রতিটি বিষয়ে, লেখা-লেখি করা। লেখা-লেখি করতে করতে একদিন জীবনের মোড় ও পাল্টে যেতে পারে। আমি আমার কথাই বলি, আমি কখনোই মনে করিনি, আমি লেখা-লেখি করতে পারবো। আমার লেখা কেউ পড়বে।আমি কি লিখে আমি নিজেই জানিনা। কিন্তু কেউ যদি বলে ভাই আপনার লেখাটি অনেক ভালো হয়েছে, আপনি আরো লিখে যান। তখন আশার আলো আমার অন্তরে জাগ্রত হয়।তখন আবার লিখতে শুরু করি। লেখা-লেখি একটি ভাল গুণ, লেখা-লেখি করলে মনে প্রশান্তি জাগে।অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। আমি আশা করি, একদিন ভাল মানের কিছু লেখা পাঠকদের কাছে পৌঁছাতে পারবো।কিন্তু পাঠকদের সহায়তা লেখকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাদের কি ভালো লাগা, পাঠকরা কি পছন্দ করে, কি রকম গল্প, উপন্যাস, পছন্দ করে তা সম্পর্কে লেখকের এর জানা থাকা আবশ্যক। তাহলে লেখক পাঠকদের মনের ক্ষুধা মিটাতে পারবে। বর্তমানে যারা মোটামুটি লেখা-লেখি করে তাদের লেখার মান অনেক উন্নত। যা ভাষায় প্রকাশ করার নয়। আমি আশ্চর্য হই তখন যখন বর্তমান লেখক-লেখিকার গল্প বা উপন্যাস পড়ি। তখন আমার খুব ভালই লাগে, তখন নিজেকে মনে হয় বড়ই অসহায়। আমি কি লিখছি, এগুলো কি পাঠকরা পড়বে, এগুলো কি পাঠাকদের চাওয়া। পাঠকদের ক্ষুধা মিটবে, যখন কিছু পাঠাক পাই, যারা আমার লেখা প্রতিনিয়ত পড়ে থাকেন। তাদের ভালোবাসায় কিছু লেখা আশা পাই।
6 Comments
Friends
জুবায়ের বি এ এইচ অন্তর
@zubair
Hridoy
@solayman-uddin-hridoy
Israt Lamia
@israt-lamia
sanjida akter jim
@sanjidajim
Farhana Afrose
@farhana-afrose
ফারজানা আক্তার জেমী
@jemi2021
পরিমল রায়
@parimal-roy
Shahria
@shahriar
Lovely Live
@lovely-live


আমার ধারনা,,,লিখতে হলে বেশি বেশি পড়তে হবে।
আর মনে যা আছে,,,, তাকেই একটা রুপ দিতে পারলেই হলো। আর আপনার লিখা ভালো, এগিয়ে যান।