-
#### #ভালোবাসা#####
আমি তোমার অনেক কেয়ার করি।
তুমিই আমার সব।
তোমার যেন করনা না হয়,
তুমি যেন একজন সুস্থ মানুষ হিসেবে মরতে পারো –
সেজন্যই আমার সমস্ত ঐকান্তিক প্রচেষ্টা।
আশ্চর্য!
তুমি তো ভয়ানক বেয়াদব।
এখানে খাবারের কথা কখন এলো?
আমি যেটা বলি সেটা শোনো,
কিছুতো বলতে বলি নি!
কথা বলবে না-ভালোবাসা উপভোগ করো।
যুগে যুগে তোমার এই একটাই প্রব্লেমঃ
তুমি ভালোবাসা বুঝো না,
শুধুই উল্টা চলো।
তোমাকে আমি ঠিকই বুঝি শুধু তুমিই বুঝো না আমায়।
তোমাকে যতটুকুন ভালবাসি-
সেটাকে তোমার সৌভাগ্য জ্ঞান করে কুত্তার মতো বেঁচে থাকা উচিত ।– ছন্নছাড়া
2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor


সুন্দর।