-
কবিতা
সময়ের চোরাবালিনদীর স্রোতের মতো বয়ে যায় দিন,
রেখে যায় শুধু কিছু ঋণের বোঝা;
যাকে ঘিরে একদিন স্বপ্ন ছিল রঙিন,
আজ তাকে ভিড়ের মাঝে অকারণ খোঁজা।শরতের মেঘ যেন নিমেষেই কালো,
আষাঢ়ে ঢল নামে শ্রাবণের ধারা;
যারে ভালোবেসে জ্বেলেছিলে আলো,
নেই আজ;আঁধারে একাকী দিশাহারা।যে আঙিনায় ছিল হাসির মেলা,
সেথা আজ শুধু স্তব্ধ নীরবতা;
সময়ের হাতে এ এক নিষ্ঠুর খেলা,
বুক জুড়ে আজ শুধু গোপন ব্যাকুলতা।আশ্রয় ভেঙে যায় ঝড়ের দাপটে,
মায়াগুলো ফিকে হয় ব্যস্ততার টানে;
জীবন নদীর হারানো কোনো এক তটে,
অসহায় হাহাকার গুমরে মরে মনে।সবুজ পাতাটি যেমন হলদে হয়ে ঝরে,
মানুষও ঠিক তেমনি গুরুত্ব হারায়;
তবুও মানুষ বাঁচে স্মৃতির জঠরে,
সময়ের কাছে হার মেনে— অসহায়।আমানত উল্লাহ মানিক
রচনাকাল ঃ- ২১-০৪-২০২৬7 Comments-
-
এমন একটি কবিতা যা পড়ার পর মনটা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে
আর নিজের জীবন আর স্মৃতিগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করে। -
-
Friends
Farid Islam
@faridislam
শরিফু-ল-ইসলাম
@shorifulislam
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
মোহাম্মদ আতিকুল ইসলাম
@mohammadatikulislam
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
Jakaria Hossain
@jakariahossain
তুষার
@tusar
Adwit Kanti Routh
@adwit
Jaheda Akter Smriti
@jahedaaktersmriti



সত্যিই এক গভীর বোধের কবিতা…🤍