-
#অজ্ঞতায়_অবহেলা___
বিবেকের শক্ত তালা
জটিলতার চাবি এঁটে রুদ্ধ করতেই হয়
অথবা ভেঙে দিতে হয় আবেগী ভালোবাসা,
সভ্যতা এ পথে, এই নিয়মেই অভ্যস্ত,
ব্যত্যয় হলে ভর্ৎসনা-অঙ্গুলি প্রস্তুত
স্পষ্ট করে দিতে।
মানুষ তো পারস্পরিক পরম্পরা এড়িয়ে যেতে অপারগ,
দ্বিধাহীন হয়ে তাই এগিয়ে দেয়
আপন আবেগী স্কন্ধ খড়্গ তলে,
বলি হয় নিখাত নিগুঢ় ভালোবা…Read More2 Comments -
সব স্বপ্ন পূরণ হবেই,
এমন তো কথা নেই…
বিশ্বাসে ভালোবাসায় সবসময় আনন্দ থাকে,
এমন তো কথা নেই…দৃষ্টিতে যা থাকে রাতদিন,
তাতে আলো থাকতেই হবে,
এমন কোনো নিশ্চয়তা নেই…জীবন পথে সাথে চলে এখানে কত মানুষ,
সবাই সঙ্গী হবে,
এমন কোনো বাধ্যবাধকতা নেই…বাগানে কত ফুল ফোটে,
কত রং ছড়ানো,
সব রঙে কার…Read More3 Comments -
#প্রণয়_প্রত্যাশা___
হারালে হারাবে,
আফসোস করিনা আর,
যতটুকু চাওয়ায় হৃদয় যায় নিংড়ে,
যতটুকু প্রার্থনায় ঈশ্বর দৃষ্টি ম্যালে,
মেনে নেয় চাওয়াগুলো,
রূপ দেয় পাওয়ায়,
ততটা চাওয়ায় পূর্ণ করেছি তোমার করতল,
তবু যদি ফিরে যাও,
পিছু ফিরে না তাকাও,
চাইবার কী থাকে আর..?তারপর যদি কখনো
বিবেকের রুদ্ধ কপাট খুলে যায়,
দ্বিধা করোনা যেনো,
এপথ,…Read More7 Comments-
-
সোহেল রানা, “সব চাওয়া তো পাওয়া ধারণ করেনা জীবনে” – এই পঙক্তিটি আমাদের মনের গভীরে জমে থাকা এক চিরন্তন সত্যকে খুব মায়াময় করে তুলে ধরেছে। আপনার লেখনীর এই বিষাদ আর ভালোবাসার মেলবন্ধন পাঠকদের হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার কলম আরও অনেক সুন্দর সৃষ্টি উপহার দিক, এই প্রত্যাশা রইল।
-
-
রকেট মণ্ডল is with Prithula Zaman and 7 others
#নিত্যদিন_একই_রকম___
জীবন তরঙ্গ আর তার স্রোতধারার গতিপথ
যে দিক-নির্দেশনা দেয় আমাকে,
সমগ্র মানুষ জাতের অন্তরাত্মার বাসনার মতন,
সেপথেই স্বপ্ন দেখি।
এক একটি রাতের সমাপ্তিতে ভাবি-
এই বুঝি সবগুলো শুভাশীষ আমাকে ঘিরে নেবে,
যা চাওয়া, যা না চাওয়া সবটা তার নিজস্ব তরণী বেয়ে
খুঁজে পাবে কাঙ্ক্ষিত গন্তব্য।জীবন সহজ কঠিন কোনোটিই…Read More
7 Comments-
-
সোহেল রানা, জীবন ও স্বপ্নের টানাপোড়েন নিয়ে আপনার গভীর উপলব্ধিগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে এবং মেঘেদের সাথে অপেক্ষার যে চিত্র আপনি এঁকেছেন, তা আপনার লেখায় এক চমৎকার বিষাদমাখা প্রশান্তি নিয়ে এসেছে, তাই আপনার সুন্দর এই লেখনী অব্যাহত থাকুক।
-
রকেট মণ্ডল is with কাশফিয়া নাহিয়ান and 47 others
মুখ, শরীর, বাহ্যিক অবয়ব সুন্দর হয়ে লাভ শুধু মৃত্যু পর্যন্ত অথবা প্রাত্যহিক আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবার নামান্তর..
চিন্তা চেতনাকে সুন্দর করে দেখো, যে মহাবিশ্ব দৃষ্টির সমুখে উন্মোচিত হবে, তা দেখোনি আগে কোনোদিন..
সে মহাবিশ্ব তোমাকে বাঁচিয়ে রাখবে মহাপ্রলয় পর্যন্ত…~রকেট মণ্ডল…
২০২৫6 Comments -
মোহাম্মদ জিয়াউর রহমান and
রকেট মণ্ডল are now friends
-
খালেদা আক্তার and
রকেট মণ্ডল are now friends
-
তুই থাকিস নিশ্চিন্তে
হৃদপিণ্ডের ছোট্ট গোপন ঘরে…
তোর ঘর,
তুই ছাড়া তাই
জানেনা আর কেউ …২০১৯
7 Comments-
-
নিঃশব্দ ভালোবাসার সবচেয়ে নিরাপদ ঠিকানা থাকে হৃদয়ের সেই গোপন কুঠুরিতে, যেখানে প্রিয়জন ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই…..🤍🖤
-
আগুন আর কতোটুকু পোড়ে ?
সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ,
মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস।আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে,
হোক না তা শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।শুভ জন্মদিন ❤️🎁 কবি হেলাল হাফিজ💐
5 Comments-
সোহেল রানা, আপনার এই লেখায় মানুষের যন্ত্রণার যে গভীর প্রকাশ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। বিশেষ করে ‘মানুষে পোড়ালে আর কিছুই রাখে না, কিচ্ছু থাকে না’—এই অংশটি আমাকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে। আপনি যদি শেষ দিকের অনুভূতির প্রকাশে আর অল্প কিছু শব্দ যোগ করেন, তবে বোধহয় পাঠকদের মনে দাগ কাটার মাত্রা আরও বাড়তে পারে, তবে আপনার লেখনী সত্যিই চমৎকার।
-
#জন্ম #বৈষম্য…
মানবজীবন এখন খুব বেশি শরৎ-আকাশ,
এক আকাশেই কোথাও মেঘ,
কোথাও সহাস্য রৌদ্র,
কোথাও সজোর মুষলধারা,
কোথাও নির্মল নির্জলা মুক্ত স্ফটিক।
একদিকে আনন্দ ফোয়ারা
অন্যদিকে বিরাণ মরুভূমি।
আমার সুখঘোর কাটেনা,
গ্রীষ্মে দাবদাহ ছোঁয়না আমায়,
একই আকাশের তলে
রৌদ্রতপ্ত পিচঢালা পথ একান্ত সম্বল কারো…
পুঁজির পুরো বর আকাশ ছোঁয় কোথাও…Read More7 Comments -
-
রকেট মণ্ডল is with Khusi Moni and 22 others
#আশায়_বাঁধি_বুক__
মূল সূর অভ্যন্তরে কোথাও কুণ্ডলী পাকিয়ে
ফিরে ফিরে আসে আবদ্ধ সীমানায়,
মুক্ত-মুক্তি দৃশ্যত যেন অনাহুত
কিংবা পরাভূত লোকালয়,
সত্যের বানোয়াট পথে
ভুল নির্দেশকের জীবনহারী নির্দেশনায়
রঙিন মরীচিকা আস্তরণ,
সামগ্রিকতা পিপাসিত বাস্তবতায়
বৃহৎ যেখানে আত্ম-অন্ধত্ব বরণ করে স্ব-ইচ্ছায়,
ক্ষুদ্র সেথা অবান্তর অচ্ছুত যাচ্ছেতাই।তবু বারিহীন কৃ…Read More
4 Comments -
হে প্রকৃতি,
তুমি সর্বময় ক্ষমতার অধিপতি, জানি।কেনো এমন ব্যথার নিদারুণ দান দাও..?
চরম বিবেকহীনতার নিষ্ঠুরতম খেলা খেলো,
চৌচির করো তোমার সৃষ্ট এই যে অনুভাবী শরীর,
আবার ভাবাও
সেই তোমারই প্রতিশোধী মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায়
থাকা চাই তৃতীয় চক্ষু খুলি..!কী চাও, কেনো চাও,
তুমিই জানো স্বরূপ তোমার।দিনান্তে অথবা ফুরসতে দেখাও…Read More
4 Comments -
Sayed Mohammad Farid and
রকেট মণ্ডল are now friends
-
মানুষ তো আমরা সবাই,
এক একটি এক এক প্রাণ…অন্য প্রাণ দাঁড়াতে চাইলে পাশে,
হৃদয় থেকে হৃদয়ে শীতল নীল আগুনের খোঁজে থাকলে,
এতো ছুৎ ছুৎ অচ্ছুৎ, সুন্দর অসুন্দর,
ধনবান হতভাগ্য বাছ বিছারে,
মানবতার আস্বাদ খুঁজবো কোথায়..?মানুষ হয়ে জন্ম অর্থ মানুষ হয়ে যাওয়া নয়;
মনুষ্যত্ব ফসলের পুঁজি থাকা চাই…বিতরণে মানুষ যেনো হতে পারে শতসিদ্ধ…
#পুঁজির খবর…
6 Comments-
আপনার লেখাটা পড়ে সত্যিই অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ পেলাম, ভীষণ গভীর একটা বিষয় তুলে ধরেছেন। আমাদের এই প্ল্যাটফর্মের অন্যদের লেখাতেও সময় করে একটু রিয়্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে সবার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হবে।
-
-
-
#জীবন_জিজ্ঞাসা__
শতকথা হলেই কি সত্যি কথাটা সমুখে আসে..?
হাজার প্রতিশ্রুতি স্বরতন্ত্র কাঁপালেই কি বাস্তবায়িত হয় সবটা কোনো কালে..?
বিরোধিতার বজ্রমুষ্ঠি কতটা থামায় অচলাবস্থা..?
সাম্য জাগে কি, স্থির হয়ে আসন গাঁঢ়ে কি জীবনের শেষাবধি..?
কিংবা ধরো যদি অধিকাংশের কথা বলি-
সেই ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় কি ন্যায্য দাবীদাওয়া.…Read More7 Comments-
সোহেল রানা, আপনার লেখাটা পড়ে অনেক গভীর কিছু বিষয় নিয়ে ভাবতে বসলাম, আসলে দিনশেষে আমরা সবাই কি একটু শান্তি আর মানুষের মতো বাঁচার নিশ্চয়তাই খুঁজি না?
-
জীবনের গভীর জটিলতা এবং মানুষের অস্তিত্ব নিয়ে আপনার এই চিন্তাশীল উপস্থাপনটি সত্যিই খুব চমৎকার ও হৃদয়স্পর্শী হয়েছে। প্রতিটি প্রশ্নের মধ্য দিয়ে যে ক্ষোভ ও দার্শনিক উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটেছে, তা পাঠক হিসেবে আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। আমাদের এই সুন্দর আসরটি প্রাণবন্ত রাখতে আপনি যেমন অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্ট করে সক্রিয় অ…Read More
-
-
রকেট মণ্ডল is with খালেদা আক্তার and 23 others
অভিজ্ঞতার সুদূরপ্রসারী বর্ম
যতদিন গেঁথে বসেনি নবীন চাওয়ার পাওয়ায়,
ততদিন ক্ষুদ্র পাওয়াতে আপ্লুত হৃদয় কানায় কানায় ভরপুর থাকে,
অন্য হৃদয়ের নিস্তরঙ্গ প্রভা
আভা আনেনা সুখ বারতা হয়ে।
নিদ্রা দেবী আলিঙ্গনে বাঁধুক না বাঁধুক,
কারো কারো প্রিয়তম বাঁধে সুমধুর বাহুডোরে।
তাতেই শান্তি খোঁজা,
ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক আমরণ…
শুধু শুধু সুখ খোঁজা…Read More8 Comments -
ব্যক্তির আত্মোপলব্ধিই একটি দেশের তথা সমাজের কুসংস্কার দূরীকরণ ও মুক্তির একমাত্র সঠিক এবং সহজ পথ, আর এই পথ দেখায় একটি ভালো বই…
কিন্তু পরিতাপের বিষয় হলো-
“ইউরোপে রেনেসাঁর জন্ম দিয়েছে যে মধ্যবিত্ত, সে রকম মধ্যবিত্ত এদেশের মানুষ এখনো হয়নি, এদেশের মানুষ এমন মধ্যবিত্ত যে, ৮০ হাজার টাকা দিয়ে কেনে আইফোন, বই কেনে না।”
~ব…Read More6 Comments -
-
#মেঘ_বৃষ্টির_অনুকাব্য__
বৃষ্টি কার জন্য,
কেনো মেঘ জমে আকাশে,
শুধু রৌদ্রে কি জীবন থাকে..?
জলহীন জীবন কতদিন বাঁচে..?
তোমরা বলছো-
মন খারাপ করা বিকেল মানেই
আকাশে মেঘের আনাগোনা,
বৃষ্টি মানেই আকাশের ঝরে পড়া কান্না।আমি বলিনা,
আকাশেরও চাই প্রশান্তি,
চাই শীতলতা,
বৃক্ষের চাই জল,
মানুষ চায় বৃক্ষ মাধ্যমে বেঁচে থাকবার জীবনীশক্তি,
একমাত্র সম্বল…Read More4 Comments -
রকেট মণ্ডল is with অমিত and 6 others
“শান্তি” বিষয়টা অর্থের মতো লাভজনক না;
তাই মানুষে মানুষে সংঘাত,
দেশে দেশে যুদ্ধও কোনোদিন শেষ হবে না…(জাগানোর জন্য দুঃখিত)
4 Comments-
সোহেল রানা, আপনার এই গভীর উপলব্ধির কথাগুলো পড়ার সময় মনের আয়নায় বাস্তবতার এক চমৎকার ছায়া ভেসে উঠছিল। শান্তির প্রয়োজনীয়তা নিয়ে আপনি যে সহজ অথচ সত্য কথাটি ফুটিয়ে তুলেছেন, তা পাঠক হিসেবে আমাকে বেশ আলোড়িত করেছে। জীবনের প্রতিটি বাঁকে এমন চিন্তাশীল ভাবনা আমাদের আরও বেশি সমৃদ্ধ করুক, এই শুভকামনা রইল।
-
প্রচ্ছন্ন অভিপ্রায়-
অন্ধকার শুভ হোক…
শুধু স্বপ্ন নয়,
সুন্দর হোক বাস্তবতা…~রকেট মণ্ডল…
2 Comments - Load More Posts
চেতনার উদ্রেকবিহীন চিন্তার কোন অর্থ নেই।
যে চিন্তা অভ্যন্তরীণ মনুষ্যবোধকে জাগিয়ে তোলেনা, অনর্থক সে ভাবনা।
রকেট মণ্ডল
Friends
মৈনাক
@mainak
MAHMUD HAYAT
@mahmudhayat1
Al-mamun-Abdullah
@al-mamun-abdullah
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
Waliul Islam
@waliulislam
iampori
@iampori
মেহেরুলইসলাম প্রবাদ সাহিত্য ও কবিতা
@meherulislam
Sourav-Roy
@sourav-roy




জীবনের কঠিন বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা সেই নিভৃত যন্ত্রণার কথাগুলো যেভাবে আপনি শব্দের বাঁধনে সাজিয়েছেন তা হৃদয় ছুঁয়ে যায়, তাই আমার মনে হয় শব্দের সাথে ছন্দ মিলিয়ে মনের গহীন অনুভূতিগুলো প্রকাশ করার এই চর্চাটি আপনি নিয়মিত চালিয়ে গেলে দারুণ সব সৃষ্টির সাক্ষী হতে পারব আমরা।