Profile Photo

Md.Mesbahul Hasan RanaOffline

  • MdMesbahulHasanRana
  • Profile picture of Md.Mesbahul Hasan Rana

    Md.Mesbahul Hasan Rana

    5 years, 2 months ago

    কবিতাঃবেগম রোকেয়া
    মোঃমেছবাহুল হাসান রানা

    অবরুদ্ধতার আর অমানিশার ভেঙ্গে শৃঙ্খল
    সংগ্রামের পথ আর জয়ের রথ করেছেন দখল।
    অপসংস্কৃতির বীজ বিস্তৃতির রচেছেন কবর,
    ভণ্ড-চেতনায় তিঁনি নির্দ্বিধায় ছুড়েছেন গোবর।
    প্রাপ্য বঞ্চিত রিক্ত-সঞ্চিত নারীরা শিক্ষায়,
    গৃহদ্বারে চিৎকারে ফিরেছে অধিকারে ত্যাগ-তিতিক্ষায়।
    ঘরের দেয়ালেতে নরের খেয়ালেতে নারী অভিশাপ,
    ভেঙ্গে গৃহদ্বার করেন উদ্ধার এঁকে ত্রাণের ছাপ।
    নিষ্ঠুর শাসনে পুরুষের শোষণে রুদ্ধশ্বাসকর,
    শোষণে জননীর নিষ্কৃতির নীড় ফিরানো দুস্কর।
    বের হবেনা নারী দয়িত বাটী ছাড়ি প্রগলভে কখনো,
    আজকের প্রসূতি পায়নি শিকলের নিষ্কৃতি তখনো।
    নির্যাতন আর পরিবার-কর্মে জীবন আবদ্ধ,
    বিশ্ব চলমান;তখনো নারীজাতি হয়েছিল স্তব্ধ।
    ফটকের বাহিরে নারী যেতে নাহিরে;যায় যারা অপয়া,
    শিক্ষা বঞ্চিত পটুতা লুণ্ঠিত ছিল জায়া-তনয়া।
    এ-সমাজের চাপে উপেক্ষার তাপে ঘোর নিষ্পেষিত,
    চৈতন্য ফিরে রোকেয়াকে ঘিরে পান করে অমৃত;
    মুক্তির স্বপনে বিজয়ের তপনে হয়েছে উত্থিত,
    আজকের নারীরা তার শিরে করেছে নিজেকে উন্নত।

    2
    3 Comments
Skip to toolbar