Profile Photo

Md Nahidl SarderOffline

  • mdnahidlsarder
  • Profile picture of Md Nahidl Sarder

    Md Nahidl Sarder

    2 hours, 42 minutes ago

    পশুর পাড়ের দীর্ঘশ্বাস
    মোঃ নাহিদুল সরদার

    ভোর না হতেই মোংলা নদীর ঘাটে,
    হাজারো স্বপ্নের ভিড় জমে খেয়াঘাটে।
    কুয়াশা মোড়ানো রূপালি জলের ধারে,
    ইপিজেড কর্মীরা দাঁড়িয়ে নদীর পারে।

    একটি মাত্র নৌকায় যখন শত মানুষের ভার,
    ঠেলাঠেলি আর চিৎকার—এক বিভীষিকা পারাপার!
    পায়ের তলায় কাদা, হাতে ধরা ঝোলানো ব্যাগ,
    প্রতিটি সেকেন্ডে বাড়ে সময়ের প্রবল ট্যাগ।

    ঘাটের সিঁড়িতে ভিড়, কার আগে কে উঠবে আগে?
    ডুবন্ত নৌকার ভয়ে বুকটা শুধু কাঁপে আর জাগে।
    মাঝনদীতে যখন আটকে যায় পুরনো পালের নাও,
    শ্রমিকরা ভাবে, “হে বিধাতা, আজ রক্ষা করে দাও!”

    ইপিজেডের ঘড়ি চলে বড় কড়া নিয়মে,
    দেরি হলে বেতন কাটা—জীবন চলে দমে দমে।
    ঘাটের জ্যামে আটকে কাটে ঘণ্টার পর ঘণ্টা,
    কারখানার সাইরেনে কাঁপে শ্রমিকের মনটা।

    রপ্তানি বাড়ে, উজ্জ্বল হয় দেশের গড়া পণ্য,
    অথচ তাদের যাতায়াতটুকু আজও কেন অরণ্য?
    একটি সেতু কি হবে না এই অবহেলিত কূলে?
    সবাই কি রবে এই ত্যাগের কথা ভুলে?

    মোংলা নদীর ঢেউয়ে ভাসে কেবল আর্তনাদ,
    শ্রমিকের চোখে আজও এক নিরাপদ পারের সাধ।

Skip to toolbar