-
দর্পহীনা
মাগো তোমায় ভুলতে পারি না ক্ষণিকের তরে
মন বলে আজন্ম কাল থাকি চরণ ধরে।
খানিক দুরে যাই যখন তোমায় রেখে
আহাজারীতে বুক বিদীর্ণ হয় রাখতে চোখে।
সোহাগ তোমার মনে হলে ঝরে চোখে পানি
অজান্তে ভুল মা হয় না যেন একটুখানি।
খোদার পরে তোমায় আমি আপন জানি
কত ভালবাসি মাগো দেয় না রাখতে ধরণী।
স্বার্থহীন আলো ছড়ায় চাঁদ এ যে তার সাধনা
আঁখিপাতে ঘুম আসে না আমার সুখের তাড়না।
প্রশস্থ সাগর জলরাশিতে দাড়িয়ে দর্পহীনা
বুকে অঢেল মনি মুক্তা ভোগ করে না কড়ি কানা।
এত নি:স্বার্থ ভালবাসা আর তো কোথা জানি না
মমতায় সন্তানের বিলাও গগণচুম্বী যার সীমানা।
Friends
Md Ashfak Sayed
@ashfak
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Busrana-Alme
@busrana-alme
KabirHossain
@kabirhossain
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
Sheikh-Saadi-Saimon
@sheikh-saadi-saimon
অপরিচিতা আমি
@opo-ri-1001
UnauthorisedDreamer
@unauthoriseddreamer
Muhammad Shakil
@shakil2022

