Profile Photo

মীর অনাবিলOffline

  • miranabil
  • মিম বিউটি পার্লারে যেয়ো না তুমি
    ওরা তোমার রূপ কেড়ে নেবে
    মুছে দেবে তোমার ঠোঁটের ওপরের তিল
    বানাবে তোমায় এমন কোন নায়িকা
    যার ঠোঁট কামড়ে ধরতে মন চায় তবে
    খাওয়া যায় না তার ঠোঁটে লেগে থাকা ভাত
    রাত ভর যাকে ঠাপানো যায় অনায়াসে
    ঘুমানো যায় না যার পেটে গুড়গুড় শব্দ
    শুনে ফেলার লজ্জা থেকে বাঁচতে
    যার চুল ধরে টানা যায়
    গন্ধ শুঁকতে মন চায় বারে বারে
    পারা যায় না সহ্য করতে তার চুল
    লইট্যা মাছের ঝোলে
    মিম বিউটি পার্লারে যেয়ো না তুমি
    ওরা তোমার রূপ কেড়ে নেবে
    ওদের মন ভর্তি হিংসা
    ওদের পাছা কালো

    10
    11 Comments
    • হাহাহা… মিম ভুলেও আর ঐদিকে যাবেনা।

      • পার্লারের নাম ই মিম বিউটি পার্লার 😂😂😂😂

      • হাহাহা… আমিও প্রথমে তাই ভেবেছি। সে যাই হোক, আপনি তো ভাই মারাত্নক লেখেন। ফ্যান হইয়া গেলাম।

      • সবার লেখাই সুন্দর ভাই। আপনার ভালো লাগল তা জেনে খুব খুশি হলাম। 💙💙💙💙

    • সাঁই, আপনার লেখায় সবসময় একটা সরস কৌতুক থাকে এই ব্যাপারটা ভীষণ আনন্দ দেয় আমায় ! হিউমারের সাথে এই কবিতার অন্তর্নিহিত ভাবনাটাও খুব সুন্দর ! ভালো লাগলো খুব, ভালোবাসা নেবেন !

      • আপনিও ভালোবাসা নেবেন। আপনি যেভাবে তুলটের সব সাহিত্যকে আপন করে নেন তা প্রশংসার দাবিদার।

    • সম্ভবত হাতিরপুলে এই নামে একটা পার্লারে আছে। সেই ওর্নার এই কবিতা দেখলে……!! 😀

      • মিম বিউটি পার্লার মনে হয় বাংলাদেশের প্রত্যেক জেলাই ই আছে। অদ্ভুত ব্যাপার। সিঙ্গার সেলাই মেশিনের মতো। পার্লার মানে ই মিম।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • কবিতায় বিউটি পার্লারের মাধ্যমে সৌন্দর্য পরিবর্তন করার চেষ্টাকে উপহাস করা হয়েছে। কবি ইঙ্গিত দিয়েছেন, পার্লারের সৌন্দর্য আসলে মানুষের প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে, এবং কৃত্রিম সৌন্দর্য একটি নির্দিষ্ট কাঠামো অনুযায়ী তৈরি হয় যা বাস্তব ও মানবিক রূপকে অস্বীকার করে।

      এছাড়া, কবিতায় দৈনন্দিন জীবনের ছোটখাটো স্বাভাবিক বিষয়গুলো (যেমন চুলের গন্ধ, পেটে গুড়গুড় শব্দ) তুলে ধরে, সৌন্দর্যের মানদণ্ডকে প্রশ্ন করা হয়েছে।

Friends

Profile Photo
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Profile Photo
__ariyan__
@ariyan
Profile Photo
Jannatun Nur
@jannatun-nur
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
Skip to toolbar