Profile Photo

, মিঠুন কুমার ঘোষOffline

  • mkghosh
  • অনুভূতি
    মিঠুন কুমার ঘোষ

    তুমি এতোটাই হৃদয়হীন নিষ্ঠুর যে
    তোমার অনুভূতি গুলোকেও তুমি নিজ হাতে গলা টিপে হত্যা করলে!!

    বজ্রপাতের মাধ্যমে আমার হৃদয় ভাঙ্গার শব্দ কি তোমার কানে পৌঁছে না? নাকি তুমি তখন কানের ভেতরে তুলো দিয়ে থাকো।

    আমার অশ্রু গুলো কি বৃষ্টি হয়ে তোমার শরীর ভেজায় না? নাকি তুমি বৃষ্টির সময় বাইরে বের হও না।

    শহরের চলার পথে ডাস্টবিন থেকে আমার হৃদয় পচা গন্ধ পাও না? নাকি তুমি সেই সময় নাকে রুমাল দিয়ে চেপে ধরে থাকো।

    দূর্ঘটনায় শহরের মার্কেট পড়া গন্ধের মাঝে আমার হৃদয় পোড়া গন্ধ বাতাসে ভেসে বেড়ায়, সেটা কি তোমার নাকে পৌঁছে না? নাকি তুমি শরীরে সুগন্ধি পারফিউম মেখে ঘুরে বেড়াও।

    সত্যি তুমি তোমার অনুভূতি গুলোকে নিজ হাতেই গলা টিপে হত্যা করেছো।

    তারিখঃ ১৫/০৯/২০২৬ খ্রিঃ।

    2
    7 Comments
    • এত অভিমানের ভেতরেও ভালোবাসাটা যেন কোথাও লুকিয়ে আছে।

    • মিঠুন কুমার ঘোষ, ‘বজ্রপাতের মাধ্যমে আমার হৃদয় ভাঙ্গার শব্দ কি তোমার কানে পৌঁছে না?’—এই পঙক্তিটি থেকে কষ্টের যে গভীরতা ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। আপনি এভাবে লিখে যান, আপনার লেখনীর মাধ্যমে মনের গভীরের অব্যক্ত কথাগুলো আরও সুন্দরভাবে পাঠক হৃদয়ে পৌঁছে যাক।

    • মিঠুন কুমার ঘোষ, আপনার লেখা এই লাইনটি খুব ভালো লেগেছে— “বজ্রপাতের মাধ্যমে আমার হৃদয় ভাঙ্গার শব্দ কি তোমার কানে পৌঁছে না?” কষ্টের কথাগুলো আপনি খুব সুন্দর আর সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। মনের গভীরের এমন অব্যক্ত অনুভূতিগুলো পড়তে বেশ ভালোই লাগে।

    • আমার খুব ভালো লেগেছে। আরও সুন্দর করে লেখবেন….

Friends

Profile Photo
ashraful alom
@ashrafulalom
Profile Photo
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Profile Photo
faruk sagor
@faruksagor
Profile Photo
Asfia Niger
@asfianiger
Profile Photo
Ahmed Al Amin
@ahmedalamin
Profile Photo
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
Profile Photo
Nijhum Nadia
@nijhumnadia
Profile Photo
Silent Discipline
@silentdiscipline
Skip to toolbar