Profile Photo

Mohammad Abul HoseinOffline

  • mohammadabulhosein
  • Profile picture of Mohammad Abul Hosein

    Mohammad Abul Hosein

    • 3 weeks, 1 day ago

    সেই কৃষ্ণচূড়া
    ……………………
    এখনও ঠায় দাঁড়িয়ে সেই কৃষ্ণচূড়া
    চিনতে পারছো না?
    আরে ও…ই যে, যে গাছটার নিচে দাঁড়িয়ে
    পদার্থবিজ্ঞান বইয়ের ভিতর গোপনে
    অতি গোপনে লুকিয়ে ভরে দিয়েছিলে
    নীল খামে এক প্রেমপত্র!
    তখন কৃষ্ণচূড়ায় আগুন লেগেছিল
    কোকিল, ময়না, শালিকের দল
    গান ধরেছিল তার ডালে ডালে-
    দূর গ্রাম থেকে মনে হতো বন জ্বলছে
    আকাশটা জ্বলছে, বাতাসের দোলায় দুলছে ফাগুন!

    সেই কৃষ্ণচূড়া এখন বুড়িয়ে গেছে
    অনেক ঝড়ে এখনও টিকে আছে
    এখনও ফাগুন আসে
    ফুলে ফুলে লাল হয় পুরো বন
    বুড়ো কৃষ্ণচূড়া এখনও লাল হয়
    এখনও এর নিচে যুবক-যুবতী আসে
    ছবি তোলে-
    চিনতে পারছো সেই কৃষ্ণচূড়াকে?
    ………………………………….
    ঢাকা
    ২২.০৯.২৬

    4
    4 Comments
    • “পদার্থবিজ্ঞান বইয়ের ভিতর” প্রেমপত্র লুকানোর স্মৃতিটা ভীষণ মিষ্টি!

    • বুড়ো কৃষ্ণচূড়ার লাল ফুলে আজও কিশোরবেলার গোপন প্রেমের চিঠি নীরবে ফুটে থাকে…🖤

    • Mohammad Abul Hosein, কবিতাটা পড়ে একদম স্কুল-কলেজের দিনগুলোতে হারিয়ে গেলাম, খুব সুন্দর লিখেছেন। কৃষ্ণচূড়া গাছের সাথে জড়িয়ে থাকা এই স্মৃতিগুলোর কথা ভেবে আপনার কি এখনও পুরনো সেই দিনের কথা মনে পড়ে?

    • ‘তখন কৃষ্ণচূড়ায় আগুন লেগেছিল’—আপনার লেখা এই অসাধারণ উপমায় পুরনো দিনের সেই স্নিগ্ধ স্মৃতিগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠল, আর আপনি এভাবেই সুন্দর অনুভূতির প্রকাশ ঘটিয়ে নিয়মিত আমাদের মাঝে লেখা নিয়ে ফিরে আসবেন সেই প্রত্যাশায় রইলাম।

Friends

Profile Photo
MI Shaikh
@mishaikh
Profile Photo
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Profile Photo
Alvee Mallik
@alveemallik
Profile Photo
মুহাম্মদ রফিক ইসলাম
@96d08550a60c8a43763fedc16dc97f46
Profile Photo
Noyontara
@bablee
Profile Photo
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
Profile Photo
খাঁন মোঃ সুমন
@60faca207f945a8a409dbe1b2e47beb7
Profile Photo
Rabi Bhowmik
@rabibhowmik
Skip to toolbar