Profile Photo

সারোয়ার -ই-কায়নাতOffline

  • mohammadsarwar-ekaynat
  • শেষ উচ্চারণ
    সারোয়ার -ই-কায়নাত
    মরে যাব—সেটা চিরন্তন সত্য!
    এ সত্যকে অস্বীকার করার সাহস কারও নেই।
    কিন্তু এভাবে কষ্টের মহাসাগরে হাবুডুবু খেয়ে,
    শেষ নিঃশ্বাস হারিয়ে যাবে—ভাবিনি কখনও।

    শত কষ্টের পর্বত আজও বুকে দাঁড়িয়ে,
    প্রতিটি শ্বাস যেন পাথরের ভার।
    ভেবেছিলাম সম্মানের আলোয় বিদায় নেব,
    মাথা উঁচু করে বলব—”আমি বেঁচেছিলাম!”

    কিন্তু মানুষ…
    হায়, মানুষ এত প্রতারকও হতে পারে!
    হাসিমুখে বুকের ভেতর ছুরি বসিয়ে,
    বিশ্বাসকে কবর দিতে পারে!

    এত নির্যাতন, এত অত্যাচার,
    এত অপমান, এত অবহেলা—
    একটি প্রাণকে নিঃশেষ করার জন্য
    এত আয়োজনও যে হয়, জানতাম না।

    রাতের পর রাত আমি নীরবে কেঁদেছি,
    ভোরের আগে অশ্রু লুকিয়েছি।
    কেউ দেখেনি আমার ভাঙা বুক,
    কেউ শোনেনি নীরব আর্তনাদ।

    তবু আমি মাথা নত করিনি,
    অন্যায়ের সামনে হাঁটু গেড়ে বসিনি।
    কারণ ক্ষতবিক্ষত মানুষও
    সত্যকে বুকে নিয়ে বাঁচতে পারে।

    যেদিন আমার শেষ নিঃশ্বাস থেমে যাবে,
    সেদিন আমার কণ্ঠও একটি কথাই বলবে—
    “প্রতারণা আমাকে হারাতে পারেনি,
    বেইমানি আমার বিবেককে কিনতে পারেনি!”

    2
    1 Comment
Skip to toolbar