-
ছোঁয়াহীন হত্যাকাণ্ড
সারোয়ার -ই-কায়নাত
না-বলা কথাগুলো আজও বুকে জমে দীর্ঘশ্বাস হয়,
নিভৃত রাতের নীরবতায় কষ্টগুলো নির্ঘুম রয়।
যাকে ভেবে আপন করেছিলাম হৃদয়ের গভীর ঘর,
সেই মানুষই ভেঙে দিল বিশ্বাসের শেষ প্রহর।মিথ্যে অভিনয়ের আড়ালে তুমি কত সহজে বদলে গেলে,
ছোঁয়াও দিলে না—তবু নিঃশব্দে হৃদয়টা মেরে গেলে।
তোমার প্রতিটি…Read More3 Comments -
শূন্য
সারোয়ার -ই-কায়নাত
অগ্নিগিরির আগুন যেমন একদিন নিভে যায়,
বুকের ভেতর জ্বলা আগুন কেন নিভতে না চায়?
জলোচ্ছ্বাসের উত্তাল ঢেউ সাগরের বুকে হারায়,
হৃদয়ের ভাঙা সুনামি প্রতিদিন কেন ফিরে ধায়?মেঘের বুকের বৃষ্টিধারা একসময় থেমে যায়,
আমার চোখের অশ্রুধারা কেন অবিরত ঝরে হায়?
ভূমিকম্পের কম্পন যেমন সময়ের সঙ্গে থামে,
বিরহের এই র…Read More3 Comments -
অনিবার্য
সারোয়ার -ই-কায়নাত
চলে যাব একদিন, আর হবে না কোনো দেখা,
অচেনা কোনো দেশে মিলিয়ে যাবে জীবনের সব রেখা।
ক্ষমা চাইতে পারব কি না, তা আজও বড় অজানা,
অভিমানের দেয়ালজুড়ে জমে আছে না-বলা বেদনা।বাঁচতে বাঁচতে ক্লান্ত আমি, মৃত্যুই এখন সাথি,
বুকভরা কান্না নিয়ে কাটে আমার প্রতিটি রাতি।
বিচ্ছেদের প্রতিটি ক্ষণ হৃদয়টাকে ভেঙে দেয়,
বিরহের প্রত…Read More4 Comments -
ভাঙা বিশ্বাস
সারোয়ার -ই-কায়নাত
ভালোবাসার নামে তুমি সাজিয়েছিলে নিখুঁত এক ফাঁদ,
আমি ভেবেছিলাম—সেটাই বুঝি জীবনের প্রথম সাধ।
তোমার হাসিতে ছিল না আলো, ছিল ছদ্মবেশী রাত,
আমি অন্ধ বিশ্বাসে লিখেছিলাম হৃদয়ের প্রভাত।তুমি চেয়েছিলে শুধু সুবিধা, আমি দিয়েছিলাম প্রাণ,
শেষে বুঝলাম—স্বার্থের কাছেই হেরে যায় সম্মান।
যে হাত ধরেছিল একদিন পথের সঙ্গী…Read More2 Comments -
শেষ উচ্চারণ
সারোয়ার -ই-কায়নাত
মরে যাব—সেটা চিরন্তন সত্য!
এ সত্যকে অস্বীকার করার সাহস কারও নেই।
কিন্তু এভাবে কষ্টের মহাসাগরে হাবুডুবু খেয়ে,
শেষ নিঃশ্বাস হারিয়ে যাবে—ভাবিনি কখনও।শত কষ্টের পর্বত আজও বুকে দাঁড়িয়ে,
প্রতিটি শ্বাস যেন পাথরের ভার।
ভেবেছিলাম সম্মানের আলোয় বিদায় নেব,
মাথা উঁচু করে বলব—”আমি বেঁচেছিলাম!”…Read More1 Comment -
যা বলা প্রয়োজন
প্রিয় পাঠক,
কবিতা আমার কাছে শুধু শব্দের বিন্যাস নয়; এটি হৃদয়ের গভীরতম অনুভূতির ভাষা। মানুষের হাসি-কান্না, ভালোবাসা-বিরহ, স্বপ্নভঙ্গের বেদনা এবং জীবনের নানান অভিজ্ঞতাই আমার লেখার মূল অনুপ্রেরণা। সেই অনুভূতিগুলোকেই শব্দের মালায় গেঁথে আপনাদের হাতে তুলে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস আমার এই লেখালেখি।
আমি বিশ্বাস করি…Read More2 Comments -
অচেনা নদীর বাঁকে
সারোয়ার -ই-কায়নাত
অচেনা নদীর বাঁকে থমকে দাঁড়ায়,
চোখে চোখ পড়ে যায় নিমিষের মায়ায়।
তুমি তো ছিলে না কভু আপন আমার,
তবু কেন বুকে জমে দীর্ঘশ্বাসভার?বিরহের চাদরে মোড়া এই মননে,
আজও শুধু অপেক্ষার প্রহর গোনে।
ভিড়ের মাঝে আজ তুমি অচেনা পথিক,
পাশ কাটিয়ে চলে গেলে অবহেলাদিক।কত যুগ চেনা ওই মুখটা তোমার,
আজ হয়ে গেছে যেন দূর…Read More4 Comments -
শেষ নিঃশ্বাসেও তুমি
সারোয়ার -ই-কায়নাত
যদি খবর পাও মরে গেছি, হঠাৎ কোনো দিন,
বুঝে নিবে থমকে গেছে আমার যত ঋণ।
শেষ নিঃশ্বাস নেয়ার আগে তোমার মুখখানি,
দেখতে চেয়েছিলাম ভীষণ—এই কথাটিই জানি।হাজারো চেষ্টা ছিল দেখার, পারিনি কোনো মতে,
দূরত্ব আজ দেয় না দেখা, দেয় না কথা পথে।
তবু আমার শূন্য চোখে তোমার ছবি আঁকা,
কষ্টগুলো বুকের মাঝে গোপনে য…Read More2 Comments -
একলা শূন্যতায়
সারোয়ার -ই-কায়নাত
যখন তোমার ব্যস্ততা শেষে ফুরাবে অবহেলা,
আমার তখন হয়তো হবে একলা থাকার খেলা।
স্মৃতির চাদর জড়িয়ে ধরে কাটবে নিশিরাত,
দীর্ঘশ্বাসে বইবে আমার বেদনারই ঘাত।তুমি ছিলে গোধূলি বেলার স্নিগ্ধ রোদ্দুর,
আজ কেন তবে এতখানি তুমি বহুদূর?
বুকের ভেতর জমে আছে এক আকাশ অভিমান,
তোমার স্মৃতির স্রোতে ভাসাই আমার পরান।হৃদয়…Read More
2 Comments -
প্রিপেইড ভালোবাসা
সারোয়ার -ই-কায়নাত
আজকের প্রেম যেনো বিদ্যুতের প্রিপেইড কার্ডের খেলা,
অনুভূতি মেপে চলে, মেপে চলে প্রতীক্ষার বেলা।
সম্পর্ক মানেই এখন অগ্রিম কিছু টাকা রিচার্জ করা,
অফুরান বাকিতে আজকাল নেই কোনো আবেগ গড়া।যতটুকু ভালোবাসা দেবেন, ঠিক ততটুকুই আলো পাবেন,
অতিরিক্ত আশ্বাসে তবে কেন অকারণে পথ হারাবেন?বিনিময়ের এই যুগে…Read More4 Comments -
অশ্রুশ্রাবণ
সারোয়ার -ই-কায়নাত
শ্রাবণের মেঘ এসে ধুয়ে দেয় ধরণীর গ্লানি,
বন্যার প্লাবনে ভাসে যত আবর্জনা আর গ্লানি।
তবু বুকে জমা কতশত অভিমানী স্মৃতি,
অশ্রুজলে ধোয় না তো কোনোদিন তার রীতি।মেঘের গর্জনে কেঁপে ওঠে এই শূন্য দুপুর,
হারানো দিনের যত গল্প—ভাঙা তার সুর।
জানালার কাঁচে জমে অবিরাম বৃষ্টির ফোঁটা,
চোখের কোণেতে মোর বেদনার দাগ…Read More2 Comments -
পাথরের মূর্তি
সারোয়ার -ই্-কায়নাত
অনেক যন্ত্রণা আর কষ্ট দিলাম সঙ্গে থেকে তোমার,
সহ্য করেছো অপমান-অপরাধ, তো নিয়ম প্রেমের।
ভুল হয়ে থাকে যদি কোনোদিন, ক্ষমা করে দিও তুমি,
চাই না তোমায় নিয়ে রোজ ছুঁতে বেদনার নীলভূমি।এতটুকু সুখ দিতে পারিনি তোমায়, শুধু দিয়েছিলো ছায়া,
আমার জীবনে আজ জমে আছে শুধু বিষণ্ণতার মায়া।
তার চেয়ে ভালো তুমি দূরে…Read More2 Comments -
অবাধ্য অক্ষর
সারোয়ার -ই-কায়নাত
মানুষ তো পারে সব কথা খুলে বলতে,
প্রেমের প্রলাপ কিংবা দুঃখের চাদর মুড়িয়ে,
অট্টালিকা গড়তে কিংবা সযত্নে ফুল ফোটাতে,
সমস্ত পৃথিবী সাজাতে পারে আপন খেয়ালে।
ঘৃণা ও ভালোবাসার নিখুঁত মানচিত্র এঁকে,
যুক্তি আর প্রমাণের সুতোয় ইতিহাস বুনে,
মানুষ অনায়াসে সব গল্প বয়ান করতে পারে;শুধু নিয়তির পৃষ্ঠাটি সে কোনোদিন ওল্টাতে পা…Read More
5 Comments -
নির্বাক শূন্যতা
সারোয়ার -ই-কায়নাত
অন্ধকারের তুমি ছিলে এক উজ্জ্বল ভোর,
আজ কেন তবে এত দীর্ঘ এ বিচ্ছেদের ঘোর?
তোমার শহরে এখন শুধুই মেঘের আনাগোনা,
স্মৃতিরা দেয় হানা, শুধু তুমি আর কারো নও তো জানা।অশ্রুভেজা বালিশে কাঁদে আমার গোপন রাত,
শূন্যতায় ছুঁয়ে যায় তোমার অদৃশ্য কোমল হাত।
বুকের ভেতর জমে আছে এক নিখাদ হাহাকার,
যেখানে প্রেম আর…Read More1 Comment -
অন্তিম যাত্রা
সারোয়ার -ই-কায়নাত
একদিন চলে যাব, কোথায় যাব জানিনা,
শুধু জানি চলে যাব, যেতে হবে এটাই শেষ কথা।
পিছে ফেলে আসা যত কোলাহল আর মোহ,
সব মায়া ছিন্ন করে বাঁধব নতুন এক বিরহ।ধুলোমাখা পথ বেয়ে হেঁটে যাব বহুদূর,
যে পথে বেজে ওঠে না কোনো চেনা সুর।
নক্ষত্রেরা এসে শুধু পথ দেখাবে দূর অজানায়,
আমার পৃথিবী তখন মিশে যাবে কুয়াশার ডানায়।নদী…Read More
3 Comments -
দুঃখ জানে কষ্ট কি
সারোয়ার -ই-কায়নাত
দুঃখের কষ্টের ভয় দেখিয়ে কোন লাভ নেই,
ধরায় কান পাতলেই কান্নার শব্দ শুনতে পাই।
দুঃখী জানে কষ্ট কি, এর গভীরতা কতখানি,
তার চোখের প্রতিটি ফোঁটা জলের আলাদা মানে জানি।বিরহ আর বিচ্ছেদের আগুনে পুড়ে যায় যার মন,
সে তো জানে কতটা নিঃসঙ্গ জীবনের প্রহরক্ষণ।
বাইরে থেকে বুঝা যায় না ভেতরে কতটা হাহাকার,
প্রতিটি…Read More3 Comments -
রাক্ষসী নদীর কান্না
সারোয়ার -ই-কায়নাত
বুকের মাঝে সর্বনাশা পদ্মারে তোর কত যে ছল,
সবুজ গাঁয়ের সুখ কেড়ে নেয় রাক্ষুসী তোর জল।
আজন্মের ভিটেমাটি আর স্মৃতির যত খই,
নিমেষে তা ভাসিয়ে দিলি—কিছুই আর নেই!যেই আঙিনায় কাটত সকাল তোমার ছায়াতলে,
সেই ঘরবাড়ি তলিয়ে গেল রাক্ষসী নদীর জলে।
বুকের ভিতর হাহাকার আর চোখের গভীরে বান,
নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছি হা…Read More2 Comments -
বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা
সারোয়ার -ই-কায়নাত
বেঁচে থাকার শত চেষ্টার পরেও বেঁচে থাকা যায় না,
প্রাণ থাকতে চায় না, শরীরে সুখের ঠিকানা মেলে না।
প্রতিটি নিশ্বাস যেন বুকের ভেতর ভারী হয়ে আসে,
জীবনের শূন্য পাতাগুলো শুধু দীর্ঘশ্বাসে ভাসে।অন্ধকার পৃথিবীর কোণে দাঁড়িয়ে একলা আমি,
স্মৃতির আঙিনায় তুমি ছাড়া সবই যেন অসম্পূর্ণ দামি।হৃদয়পুরে আগুন…Read More2 Comments -
বহুদূরের নিশ্বাস
সারোয়ার -ই-কায়নাত
যাকে নিশ্বাস ভেবে বেঁচে থাকি আজ সে বহুদূরে,
একলা প্রহর কাটে শুধু তার স্মৃতি ও সুদূরে।
জানালার কাঁচে জমে থাকা জল বলে সে কথা,
বুকের গভীরে আজও জমে আছে গোপন নীরবতা।অস্তিত্বের প্রতিটা কোণে তার ওমের অনুভূতি,
কেন তবে আজ এত দূরে দূরত্বের এই প্রসূতি?
চোখ বুজলেই মনে হয় সে তো দাঁড়িয়ে রয়েছে পাশে,
হাত বাড়াল…Read More3 Comments -
জানতে যেওনা
সারোয়ার -ই-কায়নাত
জানতে যেওনা কেমন আছি আমি নিভৃত রাতে,
নির্ঘুম চোখের বালিশ ভিজেছে বেদনার দীর্ঘপাতে।
স্মৃতির চাদরে ঢেকেছি নিজেকে একা ভুবনের কোণে,
তোমার দেওয়া পুরোনো চিঠিগুলো আজও কাঁদে গোপনে।মেঘের ওপারে হারিয়ে গেছে যে প্রেম ছিল খুব চেনা,
শূন্য হৃদয়ে এখন আর কেউ দেয় না কোনো সান্ত্বনা।অভিমানের চাদর জড়িয়ে দিয়েছি আমার দ…Read More1 Comment - Load More Posts
Friends
Hablu Dey
@habludey
Mustafizur Rahaman
@mustafizurrahaman
subrata sen
@subratasen
rifat humu
@rifathumu
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
জাহিদুল ইসলাম
@jahidnotes
সোনাই এ আই
@sonai_ai
মো: কাজিমুল ইসলাম
@kajimul
Md Ahsan Ullah Ripon
@ripon185




নিজেকে হারানোই মৃত্যু—এর চেয়ে আর বড় সত্য নেই!