Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • প্রিয়জন না প্রয়োজন
    মিজান পঞ্চায়েত

    পড়ন্ত যৌবনে এসে
    এখনও ভেবে পাই না,
    মোরা কি মোদের প্রিয়জন ?
    নাকি শুধুই প্রয়োজন ?

    জীবন যৌবনের প্রয়োজনে
    হয়েছি দু’জন দু’জনার।
    প্রয়োজন থেকেই হয় প্রিয়জন,
    হয়েছি কি মোরা?
    সময় এসেছে ভাবনার।

    তেল-জল ও মিশে প্রাণের টানে,
    শীতল প্রশান্তি আনে মনে।
    ছোঁয়াচে রোগ কালেভদ্রে এসেও
    দু’জনকে একাকার করে দেয়।
    তবুও আমরা ফিরে যাই
    বিচ্যুতির সেই প্রবল টানে।

    দিনে রাতে এত মিলন মোদের,
    তবুও মিলে না দুটি মন।
    তাইতো ভাবনা আসে মনে,
    মোরা কি মোদের প্রিয়জন
    নাকি শুধুই প্রয়োজন ?

    5
    5 Comments
    • “প্রয়োজন থেকেই হয় প্রিয়জন” – এই লাইনটা একদম মনের কথা বলে দিলেন, খুব সুন্দরভাবে গভীর একটা বাস্তবতা তুলে ধরেছেন আপনার লেখায়।

    • প্রয়োজনের বাঁধনেও কখনো জন্ম নেয় প্রিয়জনের গভীর টান মিলনেও তাই থেকে যায় মনের অমীমাংসিত প্রশ্ন…..🤍🖤

    • “প্রয়োজন থেকেই হয় প্রিয়জন” – কথাটা শুনতে বেদনাদায়ক হলেও, অনেকখানি সত্যি।

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), এই লেখনীর গভীর দর্শন আর আবেগের মিশেল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, বিশেষ করে প্রিয়জন ও প্রয়োজনের পার্থক্য খোঁজার মুহূর্তটি দারুণ হৃদয়স্পর্শী। আপনি চাইলে পরবর্তী সময়ে শব্দচয়নে আরও বৈচিত্র্য এনে মনের এই টানাপোড়েনকে আরও বেশি শানিত করতে পারেন। গ্রুপের অন্য সদস্যদের লেখায় আপনার ভালো লাগার কথা জানান এবং তাদের কাজে প্রতিক্রিয়া ও মন্তব্য করে আমাদের এই সুন্দর পরিবেশটিকে আরও প্রাণবন্ত রাখুন।

    • প্রয়োজন থেকেই হয় প্রিয়জন, হয়েছি কি মোরা? অনেক দম্পতির মনের কথা হয়তো😕

Skip to toolbar