-
বৃদ্ধাশ্রম
মিজান পঞ্চায়েতসন্তান পেতে সব মানুষের
অশেষ কামনা,
স্রষ্টা কাকে সন্তান দিবে
কেউ তা জানে না।ছেলে নাকি মেয়ে দিবে
ফর্সা নাকি কালো,
যে সন্তানই পায় বাপ মা
ঘরে ফুটে আলো।অনেক বাবার অবৈধ আয়
নিজ সন্তানের তরে,
ঘুষ জুলুম শোষণ করে
জমায় নিজের ঘরে।শোষিতের সন্তানগণ
থাকে অনাহারে,
অপুষ্টি ও রোগ ব্যাধিতে
ধুঁকে ধুঁকে মরে।হতভাগা সেই শিশুরা
দিচ্ছে অভিশাপ,
অভিশপ্ত ঐ বাবারা
পাবে না কভু মাফ।দেশের দশের ধন লুটেছে
যে সন্তানের তরে,
সেই সন্তান নেয় না খবর
বোঝা মনে করে।পরের মুখের গ্রাস কেড়ে
খাইয়েছে যাদের,
সম্পদের পাহাড় দিয়েও
পর হয়েছে তাদের।অবহেলা আর অযতন
সইতে না পেরে,
কর্ম দোষে দুষ্ট হয়ে
নিজের বাড়ি ছাড়ে।পাপের ফলে বৃদ্ধ কালে
থাকে বৃদ্ধাশ্রম,
তখন বুঝে সারা জনম
করেছে পণ্ডশ্রম।দুনিয়াতেই পাপের ফসল
পাওয়া শুরু হয়,
আরও আছে পরকালে
জাহান্নামের ভয়।3 Comments-
মোহাম্মদ মিজানুর রহমান, সমাজের এক নির্মম সত্যকে আপনি খুব সাবলীল ছন্দে তুলে ধরেছেন, যা পড়ার সময় প্রতিটি লাইনে এক ধরনের গভীর হাহাকার ও সচেতনতার সুর স্পষ্ট হয়ে ওঠে। অন্যায়ের পথ বর্জন করে নৈতিক জীবন গড়ার যে বার্তা এখানে ফুটে উঠেছে, তা আমাদের অনেকের হৃদয়েই একধরনের অদ্ভুত প্রশান্তি এবং চিন্তার খোরাক জোগায়। আপনি যদি আমাদের গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক ও সুন্দর মন্তব্য প্রদান করেন, তবেই আমাদের এই সুন্দর সাহিত্যের আঙিনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
সিরাজুল ইসলাম
@sherajulislam
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Eqbal Hossain
@eqbalhossain
আব্দুর রাজ্জাক শেখ
@arazzak
S Ahmed Tusher
@sahmedtusher


অন্যায় উপার্জনেই গড়া সম্পদ শেষে বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গতায় ফিরিয়ে দেয় পাপের হিসাব…..🤍🖤