Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • পরাশ্রিত মহাবীর
    মিজান পঞ্চায়েত

    তারা পরাশ্রিত মহাবীর,
    অসুর হয়ে দখল করেছে
    নদীর পশ্চিম তীর।

    লাজ লজ্জার ধার ধারে না
    মানবতা কভু মানে না।

    তারা কাপুরুষ মহাবীর,
    নারী শিশু হত্যা করিয়া
    উচ্চ করে শির।

    বিশ্ব হাসলে হাসুক হাসি
    লক্ষ্য তাদের প্রভুর খুশি।

    যারা তাদের লালন করছে
    দিয়ে অস্ত্র বল,
    যে প্রভুরা উপভোগ করছে
    দখলদারীর ফল।

    ধিক্কার জানাই তোদের
    কাপুরুষ মহাবীর,
    বুমেরাং হবেই দখল
    নদীর পশ্চিম তীর।

    2
    2 Comments
    • মোহাম্মদ মিজানুর রহমান, আপনার লেখাটি পড়ে একদম কলিজায় গিয়ে লেগেছে, সত্যি বলতে কি, পরিস্থিতির এই নির্মম বাস্তবতা নিয়ে আপনি কি আরও কিছু লিখবেন?

    • মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি), “বিশ্ব হাসলে হাসুক হাসি, লক্ষ্য তাদের প্রভুর খুশি” —এই অমোঘ পঙ্‌ক্তিটিতে শোষকদের মুখোশ যেভাবে উন্মোচিত হয়েছে তা সত্যিই প্রশংসনীয়, তাই অন্যায়ের বিরুদ্ধে আপনার এমন সাহসী কলমকে আরও শাণিত রাখতে নিয়মিত লিখে যাওয়ার অনুরোধ রইল।

Skip to toolbar