Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • সু-মুসলিম
    মিজান পঞ্চায়েত

    সু-মুসলিম হতে চাও
    বিধর্মীদের সম্মান দাও,
    অনাহারী যেই হোক
    সবাইকে খেতে দাও ।

    ভিন ধর্মী যদি কেউ
    থাকে তোমার পাশে,
    তাদেরকে ভালোবেসে
    কথা বলো হেসে ।

    নিরাপদে রাখা তাদের
    তোমার দায়িত্ব,
    তবেই তোমার পূরণ হবে
    মুসলিমের শর্ত।

    অভয়ে তারা হেসে খেলে
    পালন করবে ধর্ম,
    বাঁধা দিলে পরকালে
    পুঁড়বে তোমার চর্ম।

    তুমি খাবে পেট ভরে
    তারা অনাহারী,
    মোটেই পাবে না পার
    পাপ হবে ভারী।

    ইসলাম হলো মহান ধর্ম
    মহৎ করো কর্ম,
    উদারতায় মুগ্ধ মানুষ
    গ্রহণ করবে ধর্ম।

    3
    5 Comments
    • ইসলামের উদার সৌন্দর্য ….🖤

    • মোহাম্মদ মিজানুর রহমান, ‘উদারতায় মুগ্ধ মানুষ গ্রহণ করবে ধর্ম’—আপনার এই কথাটি আমার কাছে খুব চমৎকার লেগেছে। মানুষের প্রতি ভালোবাসা আর সম্মানবোধ নিয়ে লেখাটি বেশ অর্থবহ হয়েছে। আপনি কিন্তু আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করবেন, তাহলেই আমাদের পুরো আড্ডাটা বেশ জমজমাট থাকবে।

    • খুব মৃদু স্বরে বলা, অথচ কথাগুলোর ওজন বেশ গভীর।

    • মানবিক মূল্যবোধ এবং সহমর্মিতার এই অপূর্ব বার্তাটি পাঠকদের হৃদয়ে গভীর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস, তাই আপনি যদি পরবর্তী লেখায় শব্দ চয়নের ক্ষেত্রে আরও একটু ছন্দময় বৈচিত্র্য যোগ করার কথা ভেবে দেখেন তবে তা লেখাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

    • অসাধারণ ❤️❤️❤️

Skip to toolbar