-
শয়তানী রোগ
মিজান পঞ্চায়েতচিন্তা করে কূল পাইনা
এ কেমন যুগ,
মানুষকে আক্রান্ত করলো
শয়তানি এক রোগ!ঘুষের টাকা দিয়ে
করে বাড়ি গাড়ি,
অবসরে গিয়ে রাখে
সুন্নতি দাঁড়ি!মক্কায় গিয়ে আল্লাহ খোঁজে
নবী খোঁজে মদিনায়,
নিজের কাঁধে পরের হক
সেই কথাটি ভাবে না।আগে মানুষ সত্য বলতো
সত্যের ছিলো জয়,
এখন মানুষ মিথ্যা বলে
সত্য বলতে ভয়!আগে ঝগড়া মিটিয়ে দিত
পাশের মানুষ এসে,
এখন ঝগড়া উসকে দেয়
ইন্ধনদাতা পাশে।অন্যায় করলে শাসন করবেন
আমার সন্তানকে,
এখন বলে শাসন করার
তুমি আবার কে ?কেরাম লুডু খেলতো মানুষ
অবসর কাটার তরে,
এখন এই সব খেলে মানুষ
জুয়ার মতো করে !শালীনতায় ভরা ছিলো
সিনেমা নাটক পাড়া,
অশ্লীলতার ভিডিও এখন
মোবাইলে ভরা!ভালো কাজ সব আশ্রয় নিলো
মাটির গর্তে ঢুকে,
মন্দ কাজের জয় জয়কার
বসুন্ধরার বুকে!কি থেকে কি হয়ে গেলো
হায়রে কলিকালে,
ছাগল এখন থাপ্পড় মারে
বাঘ সিংহের গালে!2 Comments
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
সিরাজুল ইসলাম
@sherajulislam
tamim yeasin
@tamimyeasin
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Nusrat jahan Sadia
@nusratjahansadia
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Eqbal Hossain
@eqbalhossain
আব্দুর রাজ্জাক শেখ
@arazzak
S Ahmed Tusher
@sahmedtusher

সময়ের পরিবর্তনের সাথে মানুষের আচরণের যে বৈপরীত্য আপনি ফুটিয়ে তুলেছেন, তা বেশ গভীরভাবে আমাদের হৃদয়ে দাগ কাটে। প্রতিটি পঙক্তি যেন বর্তমান সমাজের এক জীবন্ত দলিল, যেখানে আপনি খুব সাহসের সাথে বাস্তবতাকে তুলে ধরেছেন। আপনার লেখনী এভাবেই মানুষের বিবেককে জাগ্রত করুক এবং আপনার এই সুন্দর চর্চা অবিরাম চলতে থাকুক।