তুলট | Moimi Khondoker | Activity
কেমন আছো ? 
এখনো কি তোমার চুলগুলো থাকে আগোছালো, 
এখনো কি তুমি সেই আগের মতই এলোমেলো ? 
একদিন, দু'দিন, এক সপ্তাহ, দু'সপ্তাহ; 
এমনি করে সাতটি বছর কেটে গেল ! 
কতদিন তোমায় দেখিনি, 
এতো চেনা তুমি মুহূর্তেই অচেনা হয়ে যাবে ; 
কখনো ভাবিনি । 
কি অদ্ভূত সুন্দর ছিল সেইসব দিনগুলো ! 
স্বপ্নগুলো আজও জীবন্ত ,  
"মেয়ে হলে বন্যা 
আর ছেলে হলে প্রান্ত" । 
থাক সে সব অতীতের কথা 
এবার তোমার কথা বলো, 
কেমন আছো তুমি ? 
শুনেছি এখনো একাই আছো, 
মাঝে মাঝে শুভদার দোকানে আসো, 
তাইত বার বার শুভদার কাছে ছুটে যেতাম; 
তোমার কথা জানতে চাইতাম, 
আর হতাশ হয়ে ফিরে আসতাম । 
যখন আমার জিজ্ঞাসু চোখের প্রত্যুত্তরে শুভদার আনত নয়ন বুঝিয়ে দিত, 
একটিবারও জানতে চাওনি তুমি, 
কেমন আছি আমি ? 
কেন জানতে চাওনি ! 
আমি অন্য পুরুষের বাহুতে নিজেকে সমর্পণ করেছি বলে, 
প্রাচুর্য্যের দেয়ালে ঘেরা বাড়ীতে আমার বসবাস বলে ! 
তবে কি তুমি আমায় ঈর্ষা করো ? 
তোমার মনে কি তবে আজ প্রশ্ন জাগে , 
আমি বড় না তুমি বড় ? 
এই তুমি কি সেই তুমি ? 
আমার এতটুকু ব্যর্থতা এতটুকু কষ্ট যার সইত না , 
থাক এসব কথা; 
তুমি কেমন আছো বলো ? 
আজ আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটি আছে, 
যার দরকার ছিল সাতটি বছর আগে । 
সাদা থান গায়ে জড়াবার পরে 
আমি অর্ধ-স্বাধীন, 
বাবা মারা যাবার পর 
আমি মুক্ত বিহঙ্গ, 
নই আর পরাধীন । 
স্বামীর মৃত্যুতে অসহায় হয়েছি বটে, 
তবে সেই অনাকাঙ্খিত মৃত্যু স্বস্তি দিয়েছে আমাকে।বাবা বিয়ে দিয়েছিলেন বড় ঘর দেখে, 
বিয়ে দিয়েছিলেন অর্থ,খ্যাতি আর প্রতিপত্তির সাথে। 
তার মাঝে চাপা পরা আস্ত এক জানোয়ার, 
দমবন্ধ করা সেইসব দিন গুলোর কথা নাই বা বলি তোমায় আর। 
এখন আমি অনেক ভাল আছি, 
ইচ্ছে মতন তোমায় ভালোবাসি । 
কারো বাহুতে আর অনিচ্ছাকৃত দেহ সমর্পণ করতে হয়না, 
দেহ না পেলে মারে না কোন হায়না । 
শরীর তার কুমারিত্ব হারিয়েছে কিন্তু মনটা সেই আগের মতই আছে। 
সেই তোমারই আছে 
সাতটি বছর আগে যেমন ছিল 
কেউ ছুঁতে পারেনি একবারও । 
অনেক কথা বলা হয়ে গেল, 
তুমি ভাল আছো কিনা বল ? 
এখনো কি তুমি খুব ভোরে 
আমার জন্য শিউলি ফুল কুঁড়াও ? 
এখনো কি তুমি আমার নামে 
মুক্ত আকাশে লাল ঘুড়ি ওড়াও ? 
থাক কিছু বলোনা 
আমি জানতে চাইনা । 
ভয় হয়, যদি উত্তর পাই 
আমার কথা তোমাকে আর ভাবায় না । 
থাক সেসব কথা, 
আর বাড়াবোনা তোমার ব্যথা । 
তুমি ভালো থেকো 
নিজের খেয়াল রেখো । 
মাঝে মাঝে মসজিদের পাশের 
সেই বাঁশঝাড়ে এসো । 
আমার পাশে বসো, 
আমায় একটু ছুঁয়ে দিও, 
তৃষ্ণার্ত আমায় একটু তৃপ্ত করো ; 
আমি তোমার অপেক্ষায় থাকব । 
তুমি ভালো থেকো । 
ইতি 
তোমার সমাপ্তি ।।
কেমন আছো ?
এখনো কি তোমার চুলগুলো থাকে আগোছালো,
এখনো কি তুমি সেই আগের মতই এলোমেলো ? 
একদিন, দু’দিন, এক সপ্তাহ, দু’সপ্তাহ;
এমনি করে সাতটি বছর কেটে গেল ! 
কতদিন তোমায় দেখিনি,
এতো চেনা তুমি মুহূর্তেই অচেনা হয়ে যাবে ;
কখনো ভাবিনি । 
কি অদ্ভূত সুন্দর ছিল সেইসব দিনগুলো !
স্বপ্নগুলো আজও জীবন্ত ,
“মেয়ে হলে বন্যা
আর ছেলে হলে প্র…Read More
খুব করে বকে দিও একদিন ; তখন,
কখন ?
ভালোবেসে তোমার কাছে আসবো যখন !
তারপর ?
অভিমান হবে,
বেশতো, 
অভিমানে গাল ফোলাবো ।
তুমি সোহাগে-অনুরাগে মান ভাঙ্গাবে !
তারপর ?
আবারো তোমার সন্নিধানে আসবো,
তুমি বকবে, অভিমানী আমি গাল ফোলাবো; পুনর্বার,বারংবার ।
অনন্তর ?
তুমি মান ভাঙ্গাবে ! 
সেইতো ওই একই হলো ।
বারংবার ভৎর্সনায় ভালো লাগে না,
তারচেয়ে বরং কাছেই এসো না ।
তবে যে আমার তোমায় আর অতিক্রম করা হবে না কোনদিনই,
তোমার অতলান্তে অতিকায় আমার যে হৃদয়ঙ্গম ; তা নিরবধি অধরাই থেকে যাবে ।
তোমার পরশ স্পর্শে অত্যুজ্জ্বল আমি প্রতিনিয়ত পুনর্জীবিত হবোনা,
প্রাণান্ত এই পৃথিবীতে নির্জীব প্রাণিতের ন্যায় কেবল বেঁচে থাকব, কেবলই বেঁচে থাকবো  ।।
খুব করে বকে দিও একদিন ; তখন,
কখন ?
ভালোবেসে তোমার কাছে আসবো যখন !
তারপর ?
অভিমান হবে,
বেশতো,
অভিমানে গাল ফোলাবো ।
তুমি সোহাগে-অনুরাগে মান ভাঙ্গাবে !
তারপর ?
আবারো তোমার সন্নিধানে আসবো,
তুমি বকবে, অভিমানী আমি গাল ফোলাবো; পুনর্বার,বারংবার ।
অনন্তর ?
তুমি মান ভাঙ্গাবে ! 
সেইতো ওই একই হলো ।
বারংবার ভৎর্সনায় ভালো লাগে না,…Read More
Moimi Khondoker changed their profile picture
ভালোবাসো ?
হুম, মেঘের মতন ।
বৃষ্টি হয়ে ঝরে পরবে যে ? 
তাহলে শুকতারা  ?
খসে পরবে ।
আলো? 
দিনশেষে মিলিয়ে যাবে ।
আকাশ,অজস্র তারা খচিত নীল আকাশ  ।
সেতো শূন্যতার মাঝে মরিচীকা  !
তবে? 
তবে আরকি ? পুরোটাই ফাঁকি ।
ভালোবাসি ।
প্রবঞ্চনা ।
ভালোবাসি, ভালোবাসি ঠিক ভালোবাসার মতন করে ;
একেবারেই নিজের মতন করে,
হৃদয়জ নিরত্যয় আবেগে ; 
তোমার প্রণয়ী পূজক হয়ে ।।
ভালোবাসো ?
হুম, মেঘের মতন ।
বৃষ্টি হয়ে ঝরে পরবে যে ? 
তাহলে শুকতারা  ?
খসে পরবে ।
আলো?
দিনশেষে মিলিয়ে যাবে ।
আকাশ,অজস্র তারা খচিত নীল আকাশ  ।
সেতো শূন্যতার মাঝে মরিচীকা  !
তবে?
তবে আরকি ? পুরোটাই ফাঁকি ।
ভালোবাসি ।
প্রবঞ্চনা ।
ভালোবাসি, ভালোবাসি ঠিক ভালোবাসার মতন করে ;
একেবারেই নিজের মতন করে,
হৃদয়জ নিরত্যয় আবেগে ;…Read More