-
কেমন আছো ?
এখনো কি তোমার চুলগুলো থাকে আগোছালো,
এখনো কি তুমি সেই আগের মতই এলোমেলো ?একদিন, দু’দিন, এক সপ্তাহ, দু’সপ্তাহ;
এমনি করে সাতটি বছর কেটে গেল !কতদিন তোমায় দেখিনি,
এতো চেনা তুমি মুহূর্তেই অচেনা হয়ে যাবে ;
কখনো ভাবিনি ।কি অদ্ভূত সুন্দর ছিল সেইসব দিনগুলো !
স্বপ্নগুলো আজও জীবন্ত ,
“মেয়ে হলে বন্যা
আর ছেলে হলে প্রান্ত” ।থাক সে সব অতীতের কথা
এবার তোমার কথা বলো,কেমন আছো তুমি ?
শুনেছি এখনো একাই আছো,
মাঝে মাঝে শুভদার দোকানে আসো,
তাইত বার বার শুভদার কাছে ছুটে যেতাম;
তোমার কথা জানতে চাইতাম,
আর হতাশ হয়ে ফিরে আসতাম ।যখন আমার জিজ্ঞাসু চোখের প্রত্যুত্তরে শুভদার আনত নয়ন বুঝিয়ে দিত,
একটিবারও জানতে চাওনি তুমি,
কেমন আছি আমি ?
কেন জানতে চাওনি !
আমি অন্য পুরুষের বাহুতে নিজেকে সমর্পণ করেছি বলে,
প্রাচুর্য্যের দেয়ালে ঘেরা বাড়ীতে আমার বসবাস বলে !
তবে কি তুমি আমায় ঈর্ষা করো ?
তোমার মনে কি তবে আজ প্রশ্ন জাগে ,
আমি বড় না তুমি বড় ?
এই তুমি কি সেই তুমি ?
আমার এতটুকু ব্যর্থতা এতটুকু কষ্ট যার সইত না ,
থাক এসব কথা;
তুমি কেমন আছো বলো ?
আজ আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটি আছে,
যার দরকার ছিল সাতটি বছর আগে ।সাদা থান গায়ে জড়াবার পরে
আমি অর্ধ-স্বাধীন,
বাবা মারা যাবার পর
আমি মুক্ত বিহঙ্গ,
নই আর পরাধীন ।স্বামীর মৃত্যুতে অসহায় হয়েছি বটে,
তবে সেই অনাকাঙ্খিত মৃত্যু স্বস্তি দিয়েছে আমাকে।বাবা বিয়ে দিয়েছিলেন বড় ঘর দেখে,
বিয়ে দিয়েছিলেন অর্থ,খ্যাতি আর প্রতিপত্তির সাথে।
তার মাঝে চাপা পরা আস্ত এক জানোয়ার,
দমবন্ধ করা সেইসব দিন গুলোর কথা নাই বা বলি তোমায় আর।এখন আমি অনেক ভাল আছি,
ইচ্ছে মতন তোমায় ভালোবাসি ।
কারো বাহুতে আর অনিচ্ছাকৃত দেহ সমর্পণ করতে হয়না,
দেহ না পেলে মারে না কোন হায়না ।
শরীর তার কুমারিত্ব হারিয়েছে কিন্তু মনটা সেই আগের মতই আছে।সেই তোমারই আছে
সাতটি বছর আগে যেমন ছিল
কেউ ছুঁতে পারেনি একবারও ।অনেক কথা বলা হয়ে গেল,
তুমি ভাল আছো কিনা বল ?
এখনো কি তুমি খুব ভোরে
আমার জন্য শিউলি ফুল কুঁড়াও ?
এখনো কি তুমি আমার নামে
মুক্ত আকাশে লাল ঘুড়ি ওড়াও ?থাক কিছু বলোনা
আমি জানতে চাইনা ।
ভয় হয়, যদি উত্তর পাই
আমার কথা তোমাকে আর ভাবায় না ।থাক সেসব কথা,
আর বাড়াবোনা তোমার ব্যথা ।
তুমি ভালো থেকো
নিজের খেয়াল রেখো ।মাঝে মাঝে মসজিদের পাশের
সেই বাঁশঝাড়ে এসো ।
আমার পাশে বসো,
আমায় একটু ছুঁয়ে দিও,
তৃষ্ণার্ত আমায় একটু তৃপ্ত করো ;আমি তোমার অপেক্ষায় থাকব ।
তুমি ভালো থেকো ।
ইতি
তোমার সমাপ্তি ।।5 Comments
Friends
R.H.-Shanto
@r-h-shanto
Md.Rekayet Hossain Dhrubo
@rekayet45
Hafiz-Abdullah-Nazim-Al-Mamun
@hafiz-abdullah-nazim-al-mamun
Sadia-Nizamy
@sadia-nizamy
মো. বাদল রহমান
@badol-rahman
মোঃ জাহিদ হাসান
@md-zahid-hasan-2
মুহাম্মদ ফজলে রাব্বি
@rabbi017
Zibon-Nahar-Mukti
@zibon-nahar-mukti
Md. Tasbiduzzaman Maruf
@tasbidzaman



কেন জানিনা এই কথা, ব্যর্থতা আর ব্যথা নিজেরই অনুভূত হচ্ছে। অসাধারন লিখনি।