Profile Photo

মোঃ মোক্তারুজ্জামান মোক্তারOffline

  • আন্দামানের দ্বীপে
    – মোঃ মোক্তারুজ্জামান মোক্তার

    আমি প্রকৃতির রূপ আর লাবণ্যের সন্ধানে
    ছুটেছি ছুটেছি অলি থেকে গলি
    চলুন না আমরা, আমরা প্রকৃতির রূপে
    নেচে বেড়াই আন্দামানের দ্বীপে।

    ওই ছলছল উথলে উঠা জলরাশি
    দাঁড় প্রান্তে নীলাম্বরী সমুদ্রে
    এ বাঁধন হারা মন ছিঁটকে বেড়ায়
    আর নাম না জানা পক্ষীদলের মতো
    খুঁজে গহীন দ্বীপে।

    মাটি আর মানুষ এক প্রকৃতির বিচিত্র খেয়ালে
    এরা জানোয়ারের দল বিদঘুটে চেহারায়
    সঙভাবে দুমাদুম খাদ্য সন্ধানে ছুটেছে
    এ চুটকি দ্বীপে।

    মাঝি-মাল্লার মতো শিষ দিয়ে গায়
    সে কালের গান
    ডুঙিতে চড়ে ফৈ-ফৈ করে দুলতে দুলতে
    ছুটছে ছুটছে প্রকৃতির সঙ্গে
    এভিস আর আইল্যান্ড দ্বীপে।

    তবুও জীবন থামেনি এমন নির্জন দ্বীপে
    ওরা খুঁজে বেড়ায় প্যাডক, সুন্দরী শিরিস
    গর্জন আর বালুতে কুড়ায়
    ঝিনুক শঙ্খ মৃত কোরাল ড্রিফট উড
    এ দ্বীপে।

    স্বাচ্ছন্দ্যে বিধাতা সাজিয়েছে এমন অপরূপ দৃশ্য
    মানবের আঁখি অনবদ্য করে ছুটোছুটি
    না ফিরে ঘরে
    এ যেন নির্জন প্রকৃতির কোলে
    এক প্রাকৃতিক সংগ্রহশালারই দ্বীপ।

    2
    3 Comments
    • আপনার লেখা পড়ে আন্দামানের নীল জলরাশির কথা খুব মনে পড়ে গেল, এমন শান্ত আর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা কবে করছেন?

    • নির্জন দ্বীপেও জীবন থেমে থাকে নানির্জন দ্বীপেও জীবন থেমে থাকে না

    • আন্দামানের নীল জলে প্রকৃতি যেন নাবিকের স্বপ্ন হয়ে অনন্ত সৌন্দর্যের দ্বীপে ভেসে চলে……🖤🖤

Skip to toolbar