Profile Photo

মোঃ মোক্তারুজ্জামান মোক্তারOffline

  • আমার দেশ
    মোঃ মোক্তারুজ্জামান মোক্তার

    আমার দেশের মাটি সোনা দিয়ে ভরা
    ঝিকিমিকি আলো দেয় আকাশে তারা।
    আলোর আকাশ দেখি মুক্ত ঝড়ে
    গাছে গাছে পাখিরা সব কোলাহল করে।
    মাঠে মাঠে ফসল ভরা কৃষকের গান
    তরুলতায় বসে থেকে জুড়ে যায় প্রাণ।
    আহা কি মরি মরি এমন সোনার দেশে
    আঁচলে জড়েছি মম সব কিছু ভালোবেসে।
    খাল বিল নদী-নালা সব যেন ভরা
    পাহাড় সম হৃদয়খানি আছে মোর গড়া।
    এমন দেশ কোথা খুঁজে পাবে কী তুমি
    গর্ব করি সবার মাঝে এ মোর জন্মভূমি।

    3
    3 Comments
    • জন্মভূমির রূপ আর প্রকৃতির সৌন্দর্য নিয়ে খুব মিষ্টি আর স্নিগ্ধ একটা কবিতা।

    • মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, আপনার কবিতার “আহা কি মরি মরি এমন সোনার দেশে” লাইনটা পড়ে একদম মনটা জুড়িয়ে গেল, দেশের প্রতি আপনার ভালোবাসা সত্যিই দারুণ।

    • মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, আপনার লেখায় ফুটে ওঠা আমাদের প্রিয় জন্মভূমির প্রতিটি চিত্র যেন চোখের সামনে এক অপূর্ব মায়াজাল তৈরি করেছে। মাঠ ভরা সোনালী ফসলের দৃশ্য আর পাখিদের কলকাকলিতে ভরা প্রকৃতিকে ঘিরে আপনার আবেগপূর্ণ এই প্রকাশশৈলী সত্যিই অনেক মুগ্ধকর এবং হৃদয়স্পর্শী। আপনি যদি নিয়মিত অন্যান্য সদস্যদের লেখালেখিতে সুন্দর মন্তব্য ও প্রতিক্রিয়া জানান, তবে আমাদের এই লেখক গোষ্ঠী আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

Skip to toolbar