তুলট | মোনা মাহমুদ | Activity
ভাবছি
এবার নিজেকে বদলে ফেলি,
পুরোনো সেই সহজ-সরল, অবারিত দরজার মানুষটাকে
নিঃশব্দে বিদায় দিই।
যে মানুষটি বানের জলের মতো কাউকে
হুড়মুড় করে ঢুকে পড়তে দেয় হৃদয়ের ভেতর,
আর তারপর—
সেই মানুষই একদিন স্থির পুকুর হয়ে
সমস্ত গভীরতা দখল করে নেয়।
সবটুকু স্নেহ শুষে নিয়ে,
চৈত্রের খরার মতো শুষ্কতা রেখে
ফেটে যাওয়া মাটির মতো
চৌচির করে চলে যায় বুকের ভেতরটা।
না, এবার আর নয়।
এবার নিজেকে আপাদমস্তক রূপান্তর করবো,
অভিমানকে পাথর,
মায়াকে সংযম,
আর নীরবতাকে শক্তি বানিয়ে।
নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়বো,
ঠিক যেমন আগুনে  পুড়ে
স্বর্ণ আরও নির্মল হয়ে ওঠে।
এবার আমি নতুন এক “আমি” হবো
যে সহজে ভেঙে পড়ে না,
যে কাউকে হৃদয়ের রাজ্য দখল নিতে দেয় না,
যে ভালোবাসবে,
তবে নিজেকে হারিয়ে নয়।
এবার নিজেকে ভেঙে চুরে
আমি একটা  “আপনি” হবো
দূরত্বে সংযত,
নীরবতায় পরিপক্ব,
আর অনুভূতিতে কঠিন এক মানুষ।
নিজেকে এবার সত্যিই বদলে ফেলবো…
✍️ মোনা মাহমুদ
     ২৭ মে ২০২৬
ভাবছি
এবার নিজেকে বদলে ফেলি,
পুরোনো সেই সহজ-সরল, অবারিত দরজার মানুষটাকে
নিঃশব্দে বিদায় দিই।
যে মানুষটি বানের জলের মতো কাউকে
হুড়মুড় করে ঢুকে পড়তে দেয় হৃদয়ের ভেতর,
আর তারপর—
সেই মানুষই একদিন স্থির পুকুর হয়ে
সমস্ত গভীরতা দখল করে নেয়।
সবটুকু স্নেহ শুষে নিয়ে,
চৈত্রের খরার মতো শুষ্কতা রেখে
ফেটে যাওয়া মাটি…Read More
"একটা বয়সের পর…"
      ✍️ মোনা মাহমুদ 
একটা বয়সের পর আর বলা যায় না,
"ভালোবাসি তোমায় খুব, পাগলের মতো!"
শব্দগুলো গলায় দলা পাকিয়ে  থাকে।
বুক ফেটে কান্না আসলেও বলা যায় না
"আমি খুব কষ্টে আছি!"
দেখতে ইচ্ছে হলেও বলা যায় না 
তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে! 
ইচ্ছে গুলো গিলে ফেলতে হয়! 
কিন্তু কে বুঝবে সেই গভীর ক্ষত?
যেখানে প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত এক একটা ছুরি হয়ে বিঁধে!
একটা বয়সের পর আর কাঁদা যায় না,
হাতে ব্লেড চালিয়ে বোঝানো যায় না
"তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না!"
মন কি তবে আর কাঁদে না?
সে তো এখনো শিশুর মতোই
একটু অবহেলাতেই ভেঙে পড়ে,
একটু আদরে পুরো দিনটা রঙিন হয়ে যায়।
এখন চিৎকার করা মানা
রাগ মানে ‘ইম্যাচিওর’
কান্না মানে তুমি  ‘দূর্বল’
ভালোবাসা মানে ‘সময় নষ্ট’।
একটা বয়সের পর,
ভালোবাসলেও বলা যায় না--- 
তোমাকে না পেলে আমি মরে যাবো!
তোমাকে ছাড়া ভীষণ কষ্ট হচ্ছে! 
বাস্তবতা তখন রীতিমতো কঠোর শিক্ষক
সে শেখায়—
"ভালোবাসো  কিন্তু চুপচাপ…
ভালোবাসো কিন্তু ভুলে যেতে শেখো...
ভালোবাসো  নিরবে প্রত্যাশা না রেখে।" 
এখন আর কাঁদা হয় না কারো কাঁধে মাথা রেখে,
বরং দরজা বন্ধ করে  নিঃশব্দে ভেজা বালিশে ভালোবাসা ফেলে আসতে হয়।
একটা বয়সের পর---- 
 কতো কিছু ই পারতে হয়....
একটা বয়সের পর — আর বলা যায় না 
তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি,
ভালোবাসি.........
“একটা বয়সের পর…”
      ✍️ মোনা মাহমুদ 
একটা বয়সের পর আর বলা যায় না,
“ভালোবাসি তোমায় খুব, পাগলের মতো!”
শব্দগুলো গলায় দলা পাকিয়ে  থাকে।
বুক ফেটে কান্না আসলেও বলা যায় না
“আমি খুব কষ্টে আছি!”
দেখতে ইচ্ছে হলেও বলা যায় না
তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে!
ইচ্ছে গুলো গিলে ফেলতে হয়! 
কিন্তু কে বুঝবে সেই গভীর ক্ষত?
যেখানে প্রতীক্ষার…Read More
যখন ভীষণ একা লাগে,
চরাচরের সমস্ত শূন্যতা যেন এসে আমার করতলে জমা হয়।
এই আকাশ, নদী কিংবা দিগন্তজোড়া অবারিত মাঠ,
সবকিছু কেমন বিবর্ণ, রিক্ত আর শূন্য মনে হয়!
​এই ভরা বর্ষার মেঘলা দিনে,
হুড তোলা একলা রিকশায়
যখন শহরজুড়ে ঝুম বৃষ্টি নামে,
তখন প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন এক-একটি একাকিত্বের গল্প বলে।
​রাস্তায় ফুটে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর সোনালুর রঙ—
সব সৌন্দর্যই আজ ম্লান, মলিন আর অর্থহীন;
কারণ, এই রূপালি বৃষ্টির দিনে পাশে তোমার না-থাকাটাই
আমার চারপাশকে এক অতল শূন্যতায় ভরিয়ে দেয়।
​ভীষণ একা লাগে...
মনে হয়, পৃথিবীর যত শূন্যতা—
সবটুকুর একমাত্র উত্তরাধিকারী আমি!
চারপাশের কোলাহল আর আলো—
এসব যেন অন্য কারও,
আমার ভাগে শুধু জমে থাকে অন্ধকার আর অন্তহীন একাকিত্ব।
​বিজন রাস্তা, বৃষ্টিতে ভেজা একলা পথচলা,
পাতায় পাতায় জমে থাকা টিপটিপ জলের শব্দ,
আর মনের গহীনে অবাধ্য স্মৃতির খেয়াল
সবকিছু আজ এক হয়ে আমাতেই বিলীন হয়।
​পৃথিবীর সমস্ত শূন্যতা আজ কেবলই আমার হয়ে রয়।
কবিতা : বর্ষার রিক্ততা 
✍️ মোনা মাহমুদ
২৩ মে ২০২৬
যখন ভীষণ একা লাগে,
চরাচরের সমস্ত শূন্যতা যেন এসে আমার করতলে জমা হয়।
এই আকাশ, নদী কিংবা দিগন্তজোড়া অবারিত মাঠ,
সবকিছু কেমন বিবর্ণ, রিক্ত আর শূন্য মনে হয়!
​এই ভরা বর্ষার মেঘলা দিনে,
হুড তোলা একলা রিকশায়
যখন শহরজুড়ে ঝুম বৃষ্টি নামে,
তখন প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন এক-একটি একাকিত্বের গল্প বলে।
​রাস্তায় ফুটে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর…Read More
মোনা মাহমুদ changed their profile picture