-
ভাবছি
এবার নিজেকে বদলে ফেলি,
পুরোনো সেই সহজ-সরল, অবারিত দরজার মানুষটাকে
নিঃশব্দে বিদায় দিই।যে মানুষটি বানের জলের মতো কাউকে
হুড়মুড় করে ঢুকে পড়তে দেয় হৃদয়ের ভেতর,
আর তারপর—
সেই মানুষই একদিন স্থির পুকুর হয়ে
সমস্ত গভীরতা দখল করে নেয়।সবটুকু স্নেহ শুষে নিয়ে,
চৈত্রের খরার মতো শুষ্কতা রেখে
ফেটে যাওয়া মাটির মতো
চৌচির করে চলে যায় বুকের ভেতরটা।না, এবার আর নয়।
এবার নিজেকে আপাদমস্তক রূপান্তর করবো,
অভিমানকে পাথর,
মায়াকে সংযম,
আর নীরবতাকে শক্তি বানিয়ে।নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়বো,
ঠিক যেমন আগুনে পুড়ে
স্বর্ণ আরও নির্মল হয়ে ওঠে।এবার আমি নতুন এক “আমি” হবো
যে সহজে ভেঙে পড়ে না,
যে কাউকে হৃদয়ের রাজ্য দখল নিতে দেয় না,
যে ভালোবাসবে,
তবে নিজেকে হারিয়ে নয়।এবার নিজেকে ভেঙে চুরে
আমি একটা “আপনি” হবো
দূরত্বে সংযত,
নীরবতায় পরিপক্ব,
আর অনুভূতিতে কঠিন এক মানুষ।নিজেকে এবার সত্যিই বদলে ফেলবো…
✍️ মোনা মাহমুদ
২৭ মে ২০২৬5 Comments
Friends
MINHAZ ABIR
@minhazabir
Ariyan Abir
@ariyanabir
Sirajul Manik
@sirajulmanik
Shruti
@shruti
আবু তাহের রিপন
@abutaherripon
MD TAREQ
@mdtareq
হযরত বেলাল
@hazratbelal
Gileman Alom
@gilemanalom
Sima Nto
@simanto



সুন্দর, যেমনটা আমি,,,