Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • আমি দেখেছি

    আমি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ দেখেছি
    আমি দেখেছি মাকে পুকুরে নেমে কাঠ কচু তুলতে
    যা খেয়ে কেটেছে নয় মাস
    আমি দেখেছি প্রথম বিজয় দিবস।

    আমি দেখেছি জাতির পিতা বঙ্গবন্ধুকে
    আমি দেখেছি যুদ্ধ-বিধ্বস্ত সোনার বাংলাকে
    আমি দেখেছি গণকবর, দেখেছি ঘাতকদের
    আমি দেখেছি চুয়াত্তরের দুর্ভিক্ষ।

    আমি দেখেছি সাম্যবাদের পতন,বুর্জোয়া শ্রেণির উল্লাস
    আমি দেখেছি পচা এক টুকরো মাংসের
    দখল নিয়ে কয়েক কুকুরের লড়াই
    আমি শুনেছি শোষিত মানুষের আর্তনাদ।

    আমি দেখেছি মহা অহংকার নক্ষত্রদের পতন
    আমি দেখেছি জগন্নাথ হলের ছাদ ধসে শিক্ষার্থীদের মৃত্যু
    আমি দেখেছি রানা প্লাজা ধসে হাজারো মৃত্যু
    আমি দেখেছি হলি আর্টিজানে জঙ্গি হামলা।

    এতকিছু দেখার পরও অপেক্ষায় আছি নতুন কিছু দেখতে
    আমি দেখতে চাই তোমার অরুণিমা,চিত্রকাব্য
    আমি গুনতে চাই আমার ঢালশুমারি
    প্রণিহিত হোক সকল বৈসাদৃশ্য।

    8
    7 Comments
Skip to toolbar